Sheikh Hasina | আদালতের অনুমতিতে খোলা হল হাসিনার দুই লকার, মিলল ৮৩২ ভরি সোনা!

Sheikh Hasina | আদালতের অনুমতিতে খোলা হল হাসিনার দুই লকার, মিলল ৮৩২ ভরি সোনা!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শেখ হাসিনার (Sheikh Hasina) নামে থাকা দু’টি লকার খোলা হল বাংলাদেশে (Bangladesh)। ওই দু’টি লকার আগেই বাজেয়াপ্ত করে সে দেশের কর্তৃপক্ষ। আদালতের অনুমতি নিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেগুলি খোলা হয়। আর তা থেকে মিলল ৮৩২ ভরি সোনার গয়না।

বাংলাদেশের অগ্রণী ব্যাংকে ওই দু’টি লকার ছিল সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। গত সেপ্টেম্বর মাসে ওই লকার দু’টি বাজেয়াপ্ত করা হয়। হাসিনা তথ্য গোপন করে কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। হাসিনার বিরুদ্ধে আনা একাধিক অভিযোগের মধ্যে অন্যতম এটি। এবার সে দেশের আদালতের অনুমতি নিয়ে লকার দু’টি খোলা হল। লকার খোলার সময়ে সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের আধিকারিকরা। পাশাপাশি বাংলাদেশের দুর্নীতিদমন শাখা, কেন্দ্রীয় ব্যাংকের আধিকারিকরা। জানা যাচ্ছে, যে পরিমাণ সোনার গয়না পাওয়া গিয়েছে, তার সঙ্গে হাসিনার আয়কর রিটার্নের তথ্য মিলিয়ে দেখা হবে।

এই দু’টি লকার ছাড়াও হাসিনার নামে থাকা আরও একটি লকার বাজেয়াপ্ত করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ। সেটি রয়েছে বাংলাদেশের পূবালী ব্যাংকে। এছাড়া হাসিনার নামে থাকা বেশকিছু ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *