Sheikh Hasina | অন্তরাল থেকে হাসিনার রণহুঙ্কার: ‘ফ্যাসিস্ট’ ইউনূস সরকারকে উৎখাত করে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ শুরুর ডাক

Sheikh Hasina | অন্তরাল থেকে হাসিনার রণহুঙ্কার: ‘ফ্যাসিস্ট’ ইউনূস সরকারকে উৎখাত করে ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ’ শুরুর ডাক

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ছেলে সজীব ওয়াজেদ জয় দাবি করেছিলেন মা রাজনীতি থেকে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে, দেশত্যাগের প্রায় দেড় বছর পর অন্তরাল থেকে ফের গর্জে উঠলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এক অডিও বার্তায় (Audio Message) বর্তমান অন্তর্বর্তী সরকারকে সরাসরি ‘অনির্বাচিত ফ্যাসিস্ট শক্তি’ আখ্যা দিয়ে তাদের উৎখাতের ডাক দিলেন তিনি। দেশবাসীকে আহ্বান জানালেন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আরও একটি ‘মুক্তিযুদ্ধের’ শপথ নেওয়ার।

হাসিনার অভিযোগ, ২০২৪ সালের ৫ অগস্ট এক গভীর আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্রের মাধ্যমে তাঁর নির্বাচিত সরকারকে জোরপূর্বক উৎখাত করা হয়েছিল। তাঁর কথায়, “আজ গোটা বাংলাদেশ এক বিশাল কারাগার এবং ‘মৃত্যু উপত্যকা’য় (Valley of Demise) পরিণত হয়েছে।” তিনি দাবি করেন, বর্তমানে দেশে জীবনের নিরাপত্তা নেই, নারীরা নির্যাতিত, আইনশৃঙ্খলা ধূলিসাৎ এবং বিচারব্যবস্থা দুঃস্বপ্নে পরিণত হয়েছে (Bangladesh Disaster)।

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনকে তীব্র আক্রমণ করে হাসিনা বলেন, “ইউনূস সাহেব, নিজের দেশের মানুষকে উপেক্ষা করা বন্ধ করুন।” তাঁর মারাত্মক অভিযোগ, বর্তমানে বাংলাদেশ এক অনির্বাচিত শক্তির দ্বারা পরিচালিত হচ্ছে এবং বিদেশি প্রভুরা দেশের ভূমি ও সম্পদ লুঠ করতে সক্রিয় হয়ে উঠেছে। এই ‘অন্ধকার যুগ’ থেকে দেশকে বাঁচাতে ইউনূস প্রশাসনকে সরিয়ে জনগণের সরকার ফেরানোর জন্য তিনি দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *