Shehbaz Sharif | আফগান-পাক সীমান্তে চরম উত্তেজনা! “দেশের রক্ষায় আপস নয়”: শাহবাজ শরিফ

Shehbaz Sharif | আফগান-পাক সীমান্তে চরম উত্তেজনা! “দেশের রক্ষায় আপস নয়”: শাহবাজ শরিফ

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত সংঘাত যখন চরমে, ঠিক তখনই সেদেশের সার্বভৌমত্ব রক্ষায় কঠোর বার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। শুক্রবার পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স (পূর্বের টুইটার) হ্যান্ডেল থেকে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী যেকোনো ধরনের আগ্রাসী পরিকল্পনা নস্যাৎ করতে পুরোপুরি সক্ষম।

সীমান্তে চলমান সামরিক উত্তেজনার আবহে শাহবাজ শরিফ দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। তিনি বলেন:”প্রিয় মাতৃভূমির প্রতিরক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিটি আগ্রাসনের যোগ্য জবাব দেওয়া হবে।” তিনি জানান যে, পাকিস্তানের জনগণ এবং সশস্ত্র বাহিনী দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত। শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো চেষ্টাকে কঠোর হস্তে দমন করার সংকল্প পুনর্ব্যক্ত করেন তিনি। বিশ্লেষকরা মনে করছেন, শাহবাজ শরিফের এই মন্তব্য মূলত আফগান সীমান্ত বরাবর চলমান ‘অপারেশন গাজাব লিল হক’-এর প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *