Shane Watson | নাইটদের সহকারী কোচ ওয়াটসন

Shane Watson | নাইটদের সহকারী কোচ ওয়াটসন

ভিডিও/VIDEO
Spread the love


কলকাতা: চন্দ্রকান্ত পণ্ডিতের জায়গায় আগেই অভিষেক নায়ার হেডকোচ হয়েছিলেন। এবার কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচ হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসন। বৃহস্পতিবার কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর এই খবর জানিয়েছেন। বিভিন্ন রিপোর্টের মতে, বোলিং কোচ হিসেবে নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদির নাম ঘোষণাও সময়ের অপেক্ষা। চলতি বছরের আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল ২০২৪ সালের চ্যাম্পিয়ন কেকেআর। আগামী বছরের আইপিএলে সাফল্যের ট্র্যাকে ফিরতেই নাইটদের ডাগআউটে এহেন রদবদল। কেকেআরে যোগ দিয়ে ওয়াটসন বলেছেন, ‘কলকাতা নাইট রাইডার্স পরিবারের সদস্য হতে পেরে আমি গর্বিত। কেকেআরের সমর্থকদের আবেগ আমাকে সবসময় টানে। আশা করি, দলের বাকি কোচিং স্টাফদের সঙ্গে নিয়ে কেকেআরকে আরও একটা খেতাব এনে দিতে পারব।’ এর আগে ২০২২ ও ২০২৩ সালে পাঞ্জাব কিংসে রিকি পন্টিংয়ের সহকারী ছিলেন ওয়াটসন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *