Shamsherganj Youngster dying | বন্ধ আন্ডারপাস, রেললাইন পেরোতে গিয়ে মর্মান্তিক পরিনতি, ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ শিশুর  

Shamsherganj Youngster dying | বন্ধ আন্ডারপাস, রেললাইন পেরোতে গিয়ে মর্মান্তিক পরিনতি, ট্রেনের ধাক্কায় মৃত্যু ৩ শিশুর  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


জঙ্গিপুর: মর্মান্তিক! রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে গেল তিন শিশুর দেহ। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের মহকুমার অন্তর্গত নিমতিতার নতুন শিবনগর এলাকায়। রবিবার স্বজন হারাদের কান্নায় ভারী হয়ে উঠল গোটা এলাকা। মৃতদের নাম জিশান শেখ, রিহাত শেখ ও আরিয়ান শেখ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ ও রেল কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরে খেলার নাম করে সকলে বাড়ি থেকে বের হয়েছিল। গ্রামের পাশেই রয়েছে রেলের আন্ডারপাস। আন্ডারপাসে জল জমে থাকার কারণে সেখান দিয়ে যাতায়াত বন্ধ। রেল লাইনের ওপর দিয়েই প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয় সকলকে। আর এরই বলি হতে হল এই তিন খুদেকে। স্থানীয়দের দাবি, রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময়ই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যায় ওই অসহায় কিশোরেরা। মুহূর্তের মধ্যে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনার জেরে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনীর ঘটনাস্থলে ছুটে আসে। মৃতের পরিবারের লোকজন এদিন বলেন, ‘রেল দপ্তরের গাফিলতির কারণেই এত বড় ঘটনা ঘটে গেল. নিষ্পাপ তিন শিশুকে চলে যেতে হল পৃথিবী ছেড়ে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *