Saokat Molla | ফের শিরোনামে ভাঙড়! শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে ‘বোমা-গুলি’, কাঠগড়ায় আইএসএফ

Saokat Molla | ফের শিরোনামে ভাঙড়! শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে ‘বোমা-গুলি’, কাঠগড়ায় আইএসএফ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে ফের উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় (Bhangar)। এবার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক (TMC MLA) শওকত মোল্লার (Saokat Molla) কনভয় লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠল। এই ঘটনায় আইএসএফ-এর দিকে আঙুল তুলেছে শাসকদল।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় পোলেরহাটের দক্ষিণ গাজিপুরে দলীয় বৈঠক চলাকালীন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তৃণমূল নেতা খইরুল ইসলাম সহ বেশ কয়েকজনকে মারধর করা হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পোলেরহাট থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন শওকত মোল্লা। থানা থেকে ফেরার পথেই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। বিধায়কের দাবি, তাঁর গাড়িটি বেরিয়ে গেলেও ঠিক পিছনের গাড়িটিতেই বোমাটি লাগে। এমনকি এক রাউন্ড গুলিও চালানো হয়েছে বলে তাঁর অভিযোগ। অল্পের জন্য বিধায়ক প্রাণে বাঁচলেও ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর নিরাপত্তারক্ষীদের গাড়ি। শওকত মোল্লা বলেন, ‘থানার ৫০০-৭০০ মিটারের মধ্যে এমন হামলা নজিরবিহীন। নওশাদ সিদ্দিকির উস্কানিতেই আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা আমাকে খুনের চেষ্টা করেছে। গাড়ির সিটের পিছনে লুকিয়ে কোনোমতে প্রাণ বাঁচিয়েছি।’ তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করেছে।যদিও আইএসএফের পক্ষ থেকে এনিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এই ঘটনার পর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে ভাঙড়ের বিভিন্ন এলাকায়। তবে ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের খোঁজ চলছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *