উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মালয়েশিয়ার (Malaysia) কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির গোষ্ঠী ‘আসিয়ান’-এর বার্ষিক সম্মেলনে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। সোমবার সম্মেলনের ফাঁকে মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও-র (S Jaishankar-Marco Rubio) সঙ্গে দেখা করলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় নিজেই সেকথা জানিয়ে ভারতের বিদেশমন্ত্রী লিখেছেন, ‘আজ সকালে কুয়ালা লামপুরে মার্কো রুবিওর সঙ্গে দেখা করে খুশি হলাম। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হল।’
Glad to satisfy @SecRubio this morning in Kuala Lumpur.
Appreciated the dialogue on our bilateral ties in addition to regional and international points.
🇮🇳 🇺🇸 pic.twitter.com/mlrqoyZypB
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) October 27, 2025
প্রসঙ্গত, ভারত ও আমেরিকা (India-US)-দু’দেশের মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে রুবিওর সঙ্গে জয়শংকরের সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম, সিঙ্গাপুরের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণন এবং থাইল্যান্ডের বিদেশমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকিওর সঙ্গেও নানা দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়েছে ভারতের বিদেশমন্ত্রীর।
