উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগামে জঙ্গি হামলার জবাব দিতে ভারতের তরফে পাকিস্থানে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালানো হয়। ওই সময় ৩১৪ কিলোমিটার দূর থেকে পাক মিসাইল ধ্বংস করে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা (Indian Air Pressure)। ওই ঘটনার সত্যতা স্বীকার করে এবার ভারতের ভূয়সী প্রশংসা করলেন মস্কোর নিরাপত্তা স্ট্র্যাটেজিস্ট অ্যালেক্সে মিখাইলোভ পেট্রেনকো। তাঁর দাবি, ‘এস ৪০০ ট্রায়াম্ফ সিস্টেম’ ব্যবহার করে ভারতীয় বায়ুসেনা যেভাবে পাকিস্তানের মিসাইল আটকে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়।
রুশ মিলিটারি অ্যানালিস্টের কথায়, ‘রাশিয়া–ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেও এস ৪০০ এর যথেষ্ট অবদান।
‘অপারেশন সিঁদুর’–এর বিস্তারিত অভিজ্ঞতা কয়েকদিন আগেই প্রকাশ করেছেন ভারতীয় বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। যদিও ‘অপারেশন সিঁদুর’–এর ফলে কোনও ক্ষতি হয়নি বলে একাধিকবার দাবি করেছে এসেছে পাকিস্তান।
কিন্তু এসবের মধ্যে ভারতের দাবিকে মান্যতা দিয়েছেন পেট্রেনকো। তিনি বললেন, ‘এস ৪০০–র বিশেষত্বই হল দীর্ঘ দূরত্বে লক্ষ্যভেদ করা। পাক মিসাইলের উপরে এস ৪০০ সিস্টেম ব্যবহারই ভারতীয় বায়ুসেনার সেই সাফল্যের প্রমাণ।’
অন্যদিকে, ১০ মে ‘অপারেশন সিঁদুর’-এর জেরে পাক পঞ্জাব চাকলালার মুরিদ বিমানঘাঁটিকে নিশানা করেছিব ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের ফৌজের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি সে কথা স্বীকার করে নিয়েছিলেন।
বর্তমানে পাক পঞ্জাবের চাকলালার সেই মুরিদ বিমানঘাঁটির প্রধান ভবনের ছাদে খাটানো হয়েছে লাল ত্রিপল। একটি উপগ্রহচিত্রে এমনটাই দেখা গিয়েছে। তাই স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠছে, পাকিস্তান কী আড়ালে ওই বিমানঘাঁটি পুণর্নিমাণ করছে নাকি পালটা আঘাতের প্রস্তুতি নিচ্ছে?
