Russian Common Killed | নেপথ্যে ইউক্রেনের ষড়যন্ত্র! মস্কোর বুকে গাড়ি বিস্ফোরণে নিহত রুশ জেনারেল

Russian Common Killed | নেপথ্যে ইউক্রেনের ষড়যন্ত্র! মস্কোর বুকে গাড়ি বিস্ফোরণে নিহত রুশ জেনারেল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক:  মস্কোর বুকে গাড়ি বিস্ফোরণে (Moscow automobile bomb blast) প্রাণ হারালেন রাশিয়ার সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ (Russian Common Killed)। বিগত এক বছরে এই নিয়ে তৃতীয়বার কোনও রুশ জেনারেলকে লক্ষ্য করে এমন প্রাণঘাতী হামলা চালানো হল। এই ঘটনার নেপথ্যে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান মস্কোর।

রাশিয়ার একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সকালে দক্ষিণ মস্কোর ইয়াসেনেভা স্ট্রিটে ঘটনাটি ঘটেছে। এদিন স্থানীয় সময় সকাল ৭টা নাগাদ ৫৬ বছর বয়সি সারভারভ (Lt. Gen. Fanil Sarvarov) নিজের গাড়িতে ওঠার পর সেটি চলতে শুরু করলেই বিস্ফোরণটি ঘটে। তদন্তকারীদের দাবি, গাড়ির নিচে একটি শক্তিশালী আগে থেকেই রাখা ছিল। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে গাড়ির একাংশ উড়ে যায়।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফালিন সারভারোভের ‘হত্যা’র তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে সন্দেহ করা হচ্ছে, এই ঘটনার নেপথ্যে হাত রয়েছে ইউক্রেনের বিশেষ বাহিনীর।

উল্লেখ্য, এই ধরনের ঘটনা এর আগেও একাধিকবার ঘটেছে রাশিয়ায়। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে মস্কোতে একটি ইলেকট্রিক স্কুটারে বোমা বিস্ফোরণের জেরে নিহত হয়েছিলেন রাশিয়ার পারমাণবিক, রাসায়নিক এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলভ নিহত হন। এই হামলার দায় স্বীকার করেছিল ইউক্রেনের এসবিইউ নিরাপত্তা পরিষেবা। গত এপ্রিল মাসে রুশ সেনাবাহিনীর আরও এক ঊর্ধ্বতন কর্তা লেফটেন্যান্ট ইয়ারোস্লাভ মোসকালিকের মৃত্যু হয়েছিল গাড়ি বিস্ফোরণে। এবার একইভাবে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভের মৃত্যু যেন সেই ঘটনাগুলিকেই আরও উসকে দিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *