Rohit Sharma | টিকিট কেটে ওভালে ঢুকলেন রোহিত, পঞ্চম টেস্টে দর্শকাসনে ‘হিটম্যান’

Rohit Sharma | টিকিট কেটে ওভালে ঢুকলেন রোহিত, পঞ্চম টেস্টে দর্শকাসনে ‘হিটম্যান’

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজটাল ডেস্কঃ টিকিট কেটে রীতিমতো লাইন দিয়ে গিলদের খেলা দেখতে ওভালে ঢুকলেন রোহিত শর্মা। শনিবার সকালে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টের তৃতীয় দিনে খেলা দেখতে মাঠে পৌঁছে গিয়েছিলেন হিটম্যান। এখন আর টেস্ট খেলছেন না। টি-২০ থেকেও অবসর নিয়েছেন তিনি। শুধুই একদিনের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে। তবে এদিন দর্শকাসন থেকেই দলের খেলা দেখলেন রোহিত।

এদিন স্টেডিয়ামে অন্যান্য দর্শকদের সঙ্গে রীতিমতো লাইন দিয়ে টিকিট দেখিয়ে খেলা দেখতে ঢুকেছিলেন রোহিত। সঙ্গে তাঁর এক বন্ধুও ছিলেন। তাঁদের স্টেডিয়ামে ঢোকার সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। স্বাভাবিকভাবেই নেটনগরিকদের বেশ নজরও কেড়েছে ওই ভিডিও। অনেকেই রোহিতের এই সাধারণ দর্শক হিসাবে খেলা দেখতে যাওয়ার ঘটনাটি বেশ উপভোগ করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *