Robert Lewandowski | পিছিয়ে পড়েও বার্সার দুর্দান্ত জয়ের রেশ ঢাকা পড়ল লেওয়ানডস্কির চোটে

Robert Lewandowski | পিছিয়ে পড়েও বার্সার দুর্দান্ত জয়ের রেশ ঢাকা পড়ল লেওয়ানডস্কির চোটে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : ৩-১ গোলে পিছিয়ে পড়েও লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৪-৩ ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। কিন্তু গত রাতে উচ্ছ্বাসের পাশাপাশি উদ্বেগও রয়েছে বার্সেলোনার জন্য। কারণ ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন বার্সার পোলিশ স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। এর ফলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা দেল রের ফাইনাল, এমনকি ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালেও তিনি অনিশ্চিত। চোট পাওয়ার পর বাঁ পায়ের ঊরুর পেশি চেপে ধরে মাঠ ছাড়েন লেওয়ানডস্কি।

গত রাতে ম্যাচের পরপরই স্পেনের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, লেওয়ানডস্কির চোট হ্যামস্ট্রিংয়ে এবং এর কারণে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে। সেটা যদি হয় তাহলে শুধু কোপা দেল রের ফাইনালই নয়, আগামী মাসের প্রথম সপ্তাহে ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দুই লেগেও লেওয়ানডস্কিকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক অবশ্য এখনই নিশ্চিত কিছু বলতে পারেননি। ম্যাচের পর তিনি বলেছেন, ‘লেওয়ানডস্কির এমআরআই করানো হবে আগামীকাল। রিপোর্ট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’

৩৬ বছরের এই পোলিশ ফরোয়ার্ড চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে আছেন। সমস্ত প্রতিযোগিতা মিলিয়ে ৪৮ ম্যাচে করেছেন ৪০ গোল, যার মধ্যে ১১টি চ্যাম্পিয়ন্স লিগে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *