RJD | দরিদ্রদের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার! বিহারে পরাজয়ের পর কী বার্তা আরজেডি-র?

RJD | দরিদ্রদের হয়ে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার! বিহারে পরাজয়ের পর কী বার্তা আরজেডি-র?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের নির্বাচনে (Bihar Meeting elections) ভরাডুবি হয়েছে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি-র (RJD)। পরাজয়ের পর কোনও মন্তব্য করা হয়নি দলের তরফে। তবে প্রায় ২৪ ঘণ্টা পর অবশেষে নীরবতা ভাঙল আরজেডি।

এক্স হ্যান্ডেলে আরজেডি-র তরফে এনিয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘জনসেবা একটি অবিরাম প্রক্রিয়া, একটি অন্তহীন যাত্রা। এতে উত্থান-পতন অনিবার্য। পরাজয়ে কোনও দুঃখ নেই, জয়ে কোনও অহংকার নেই। রাষ্ট্রীয় জনতা দল হল দরিদ্রদের দল। এটি দরিদ্রদের মধ্যে দিয়ে নিজেদের আওয়াজ তুলে ধরতে থাকবে।’

এদিকে, এবারের নির্বাচনে আরজেডি-র আসন সংখ্যার যে তীব্র পতন হয়েছে, তা ফলাফলে স্পষ্ট। রীতিমতো ৭৫ থেকে ২৫-এ নেমে এসেছে তাদের আসন সংখ্যা। আর কংগ্রেস গতবার ১৯টি আসনের তুলনায় এবার মাত্র ৬টিতে জয়লাভ করেছে। অন্যদিকে, নির্বাচনের ফলাফলে বাজিমাত করেছে এনডিএ শিবির। ২০২০ সালের নির্বাচনে বিজেপিরর আসন সংখ্যা ছিল ৭৪টি। আর এবার বিজেপি জিতেছে ৮৯টি আসনে। আর নীতীশ কুমারের জেডিইউ-এর আসন সংখ্যা ৪৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৫টিতে। যদিও বিহারে বিরোধী জোট মহাগঠবন্ধনের ভরাডুবির জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধি দায়ী করেছেন, বিজেপি-র ভোট চুরিকেই।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *