Right here is why Crew India’s follow delayed at Wankhede

Right here is why Crew India’s follow delayed at Wankhede

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


চন্দ্রগ্রহণের জন্য পিছিয়ে গিয়েছে ভারতের অনুশীলন? বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সেমিফাইনাল। ওয়াংখেড়েতে সেই ম্যাচের আগে মঙ্গলবার অনুশীলন রয়েছে সূর্যকুমার যাদব, জশপ্রীত বুমরাহদের। কিন্তু সেই অনুশীলন পিছিয়ে দেওয়া হয়েছে। কেন? সোশাল মিডিয়ায় জল্পনা ছড়ায় চন্দ্রগ্রহণের জন্য নাকি ভারতীয় দল অনুশীলন পিছিয়ে দিয়েছে। কিন্তু বাস্তব হল, চন্দ্রগ্রহণ নয়, দোলের জন্য অনুশীলন পিছিয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে আরও খবর

দোলের দিন আকাশে দেখা যায় মহাজাগতিক দৃশ্য। এই দিন দুপুরে হয় বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতের আকাশেও তা দেখা গিয়েছে। মঙ্গলবার দুপুর ৩টে ২০ মিনিটে গ্রহণ শুরু হয়। চলে ৬টা ৪৭ মিনিট পর্যন্ত। এর মধ্যে মুম্বই এবং দিল্লিতে চাঁদ উঠেছে ৬টা ২২ মিনিট নাগাদ। প্রায় ২০ মিনিট ধরে গ্রহণের সাক্ষী হতে পেরেছেন বাসিন্দারা।

এর মধ্যে জল্পনা ছড়ায় চন্দ্রগ্রহণের জন্য নাকি ভারতীয় দলের অনুশীলন পিছিয়ে দেওয়া হয়েছে। ৬টায় অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও তা একঘণ্টা পিছিয়ে দেওয়া হয় বলে সোশাল মিডিয়ায় জল্পনা। কিন্তু বাস্তবটা হল, মঙ্গলবারই মহারাষ্ট্রে দোল। টিম ইন্ডিয়ার সদস্যরা একসঙ্গে রং খেলেন। সেই কারণেই অনুশীলন পিছিয়ে দেওয়া হয়। রং খেলার পর ক্রিকেটাররা অনুশীলনে নামবেন বলেই খবর।

এই বিষয়ে আরও খবর

বিশ্বকাপে কঠিন লড়াই ভারতের। ৫ মার্চ, বৃহস্পতিবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সুপার এইটের ম্যাচ জিতে সেমির অঙ্ক জটিল করে ফেলেছিল টিম ইন্ডিয়া। কিন্তু সেটা সাময়িক। ক্রিকেটের নন্দনকাননে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ভারত। ৫০ বলে ৯৭ রানের অবিশ্বাস্য ইনিংস খেলে যান সঞ্জু স্যামসন। তবে টিম ইন্ডিয়ায় সমস্যা থেকেই যাচ্ছে। তাই এই দু’দিনের অনুশীলন গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌতম গম্ভীরের জন্য।

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *