প্রায় চারমাসের এসআইআর শেষে ২৮ ফেব্রুয়ারি, শনিবার রাজ্যে প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। কমবেশি ৬৩ লক্ষ মানুষের নাম কাটছাঁট হওয়ার পরও সেই তালিকায় বেশ চমক। তালিকায় ‘বিচারাধীন’ বা ‘অমীমাংসিত’ হিসেবে এমন কারও কারও নাম চিহ্নিত করা হয়েছে, যা একেবারেই বিস্ময়কর! এমনকী এই অমীমাংসিত ভোটারের তালিকায় রয়েছেন কয়েকজন জনপ্রতিনিধিও। রবিবার সকালে জানা গেল, চূড়ান্ত ভোটার তালিকায় বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষের নামের পাশেও লেখা – ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’! এতেই অবাক সকলে। দেশের হয়ে ২২ গজের লড়াই করে যিনি সেরার শিরোপা নিয়ে এলেন, তাঁর নাগরিকত্ব নিয়েই সংশয় প্রকাশ করল নির্বাচন কমিশন! এনিয়ে শিলিগুড়ির নাগরিক মহলে যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন:


চূড়ান্ত ভোটার তালিকায় বিশ্বকাপজয়ী ক্রিকেটার, শিলিগুড়ির বাসিন্দা রিচা ঘোষের নামের পাশেও লেখা – ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’! এতেই অবাক সকলে। দেশের হয়ে ২২ গজের লড়াই করে যিনি সেরার শিরোপা নিয়ে এলেন, তাঁর নাগরিকত্ব নিয়েই সংশয় প্রকাশ করল নির্বাচন কমিশন!
শিলিগুড়ির ১৯ নং ওয়ার্ডের বাসিন্দা রিচা ঘোষ ও তাঁর পরিবার। সকলে এখানেই থাকেন। খেলার প্রয়োজনে রিচা দেশ-বিদেশে ঘুরে বেড়ালেও অন্য সময় তিনি শিলিগুড়ির এই এলাকাতেই থাকেন। তা সত্ত্বেও তিনি ভোটার কিনা, এই সংশয় তৈরি হল কেন নির্বাচন কমিশনের, সেটাই বড় প্রশ্ন। শোনা যাচ্ছে, রিচার দিদির নামের পাশেও লেখা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। শনিবার প্রকাশিত হওয়া ভোটার তালিকা অনুযায়ী, ৬০ লক্ষের বেশি ভোটারের নাম বিচারাধীন। সেই তালিকায় বিশ্বকাপজয়ী রিচা ঘোষের নাম দেখে বিস্মিত সকলে। আরও আশ্চর্যের বিষয়, রিচা আগে শুনানিতে ডাকও পাননি। অর্থাৎ তথ্যে অসংগতির কোনও সমস্যা ছিল না তাঁর। তা সত্ত্বেও বিচারাধীন ভোটারের তালিকায় তাঁর নাম কেন?
বিধায়ক থেকে কাউন্সিলর এমনকী খোদ বিডিওর নামও চূড়ান্ত ভোটার তালিকায় আপাতত ‘অমীমাংসিত’ বা ‘আন্ডার অ্যাজুডিকেশন’। তা নিয়ে যথেষ্ট সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নাম চমকপ্রদই বটে! কমিশনের কাজে গাফিলতির প্রকাশও। এনিয়ে অবশ্য এখনও পর্যন্ত রিচা বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। তাঁরাও বিষয়টি খতিয়ে দেখছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
