Reserving Cancelled | জঙ্গলে বাতিল বুকিং  

Reserving Cancelled | জঙ্গলে বাতিল বুকিং  

ব্লগ/BLOG
Spread the love


শুভদীপ শর্মা, লাটাগুড়ি: জঙ্গলের রাস্তায় কোথাও হাঁটুসমান জল জমে রয়েছে। আবার কোথাও রাস্তাই আর নেই। বেহাল বেশ কয়েকটি কালভার্টের অবস্থাও। হাতির পিঠে করে পর্যটকদের যে এলাকায় ঘোরানো হয় সেখানেও জমে রয়েছে পলি। অনির্দিষ্টকালের জন্য বন্ধ গরুমারার বেশিরভাগ নজরমিনার। জঙ্গল সাফারিও বন্ধ। এদিকে একের পর এক বুকিং বাতিল করছেন পর্যটকরা (Reserving Cancelled)।

গত বছর দুয়েক থেকে পুজোর মরশুমে তেমন ভিড় হচ্ছে না ডুয়ার্স ও পাহাড়জুড়ে। তবে চলতি বছর পুজোর পর বুকিং জমে উঠতে শুরু করেছিল এই সমস্ত এলাকায়। তবে প্রকৃতির কোপে সে সবই ভেস্তে যেতে বসেছে। শনিবার রাত থেকে ভারী বৃষ্টিতে ডুয়ার্সের অনেক জায়গায় জলে আটকে পড়েছিলেন পর্যটকরাও। সবথেকে বেহাল অবস্থা ডুয়ার্সের পর্যটনের প্রাণকেন্দ্র গরুমারায়। পলিতে ঢাকা পড়েছে মেদলা নজরমিনারে যাওয়ার রাস্তা। লাটাগুড়ি জঙ্গল সাফারির বিভিন্ন রাস্তায় হাঁটুসমান জল। কোথাও গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে রয়েছে। জঙ্গল সাফারির কালামাটি যাওয়ার রাস্তায় একাধিক কালভার্টের অবস্থা বেহাল। রাস্তায় এতটাই কাদা যে সেখান দিয়ে পর্যটকদের ঘোরানো অসম্ভব।

একই অবস্থা হাতি সাফারির। জঙ্গলের যে অংশ দিয়ে হাতি সাফারি হয় সেই জায়গা ভরে গিয়েছে পাহাড়প্রমাণ পলিতে। বাধ্য হয়েই পর্যটকদের জন্য অনির্দিষ্টকাল বন্ধ মেদলা নজরমিনার ও জঙ্গল সাফারি। গরুমারা আর যাত্রাপ্রসাদ নজরমিনার ও চাপড়ামারিতে পর্যটকদের প্রবেশে অবশ্য বাধা নেই। তবে পর্যটকেরই তো দেখা নেই।

লাটাগুড়ির রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত জানালেন, পরিস্থিতি বিবেচনা করে তারপর জঙ্গল খোলা হবে। প্রথমে পর্যটকদের নিরাপত্তার কথা ভাবতে হবে। একই বক্তব্য গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রাজীব দে’রও।

এদিকে পরিস্থিতির জেরে একের পর এক বুকিং বাতিল হচ্ছে ডুয়ার্স ও ডুয়ার্স সংলগ্ন পাহাড়জুড়ে। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম এর যুগ্ম সম্পাদক বিপ্লব দে জানান, পরিস্থিতি কবে স্বাভাবিক হয় সেদিকে আমাদের সবার নজর রয়েছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল বলেন, ‘ডুয়ার্স এবং কালিম্পংয়ে যাওয়ার রাস্তায় কোনও সমস্যা নেই, একথা পর্যটকদের কাছে তুলে ধরতে হবে। কিছু বুকিং বাতিল হচ্ছে ঠিকই। তবে পর্যটকদের সঠিক তথ্য দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’ একই কথা বলেছেন কালিম্পং জেলা ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট বিজয়কুমার থাপাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *