Remaining Voter Record WB 2026 | আজ প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, নিজের নাম আছে তো? না থাকলে কী করবেন, জেনে নিন খুঁটিনাটি

Remaining Voter Record WB 2026 | আজ প্রকাশিত হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা, নিজের নাম আছে তো? না থাকলে কী করবেন, জেনে নিন খুঁটিনাটি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা (Remaining Voter Record WB 2026)। নির্বাচন কমিশন সূত্রের খবর, এবারের তালিকায় নাম থাকতে পারে প্রায় ৭ কোটি ৮ লক্ষ মানুষের। ভোটার তালিকায় নিজের নাম বজায় থাকল কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা তুঙ্গে। আজ দুপুর ২টোর মধ্যেই অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই তালিকা দেখে নেওয়ার সুযোগ মিলবে।

কীভাবে দেখবেন আপনার নাম?

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, শনিবার দুপুর ২টোর মধ্যে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট (eci.gov.in) এবং ভোটার সার্ভিস পোর্টালে তালিকাটি আপলোড করা হবে। ভোটাররা তাঁদের এপিক নম্বর (EPIC Quantity) ব্যবহার করে অনলাইনেই নাম যাচাই করতে পারবেন। এছাড়া অফলাইনে জেলা নির্বাচন আধিকারিক (DEO), মহকুমা শাসক (SDO) এবং বিডিও (BDO) অফিসে গিয়েও হার্ড কপি দেখার সুবিধা থাকছে।

তালিকার বিশেষ বিন্যাস:

এবারের তালিকায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়েছে। যাঁদের নাম এখনও ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারপ্রক্রিয়ার অধীনে রয়েছে, তাঁদের নামের পাশে বিশেষ চিহ্ন থাকবে। যাঁদের নাম কোনো কারণে বাদ পড়েছে, তাঁদের নামের ওপর স্পষ্টভাবে ‘Deleted’ লেখা থাকবে।

নাম না থাকলে করণীয় কী?

চূড়ান্ত তালিকায় যদি আপনার নাম না থাকে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কমিশনের পক্ষ থেকে সংশোধনের সুযোগ রাখা হয়েছে। তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যে জেলা নির্বাচন আধিকারিক-এর কাছে আবেদন জানানো যাবে। সেখানে কাজ না হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দপ্তরে যোগাযোগ করতে হবে।

নতুন নাম নথিভুক্তকরণ: যদি আবেদন বাতিল হয় বা নাম একেবারেই না থাকে, তবে ‘ফর্ম-৬’ (Type 6) ডাউনলোড করে নতুন ভোটার হিসেবে আবেদন করা যাবে।

সময়সীমা: মনে রাখতে হবে, ভোটের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের অন্তত ১০ দিন আগে এই ফর্ম জমা দিতে হবে।

রাজনৈতিক দলগুলিকেও এই তালিকার ডিজিটাল ও হার্ড কপি প্রদান করা হচ্ছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার স্বার্থে প্রত্যেক নাগরিককে অতি দ্রুত নিজের নাম যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছে নির্বাচন কমিশন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *