Recipe | সান্ধ্য আড্ডায় জমে যাবে ‘কিমা বেগুনি’, চিকেন আর চিজের যুগলবন্দিতে নতুন স্বাদ

Recipe | সান্ধ্য আড্ডায় জমে যাবে ‘কিমা বেগুনি’, চিকেন আর চিজের যুগলবন্দিতে নতুন স্বাদ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্ধেয় ভাজাভুজির প্লেটে বেগুনি থাকলে মনটা নিমেষে ভালো হয়ে যায়!  তবে সেই একঘেয়ে বেগুনিকে এবার একদম নতুন রূপ দেওয়ার সময় এসেছে। মুরগির কিমা আর চিজের যুগলবন্দিতে তৈরি এই ‘কিমা বেগুনি’ ছোট থেকে বড় সবার মন জয় করে নেবে। এটি বানানোও যেমন সহজ, স্বাদেও তেমন অতুলনীয়।

কী কী লাগবে?

  • প্রধান উপকরণ: বেগুন ৩টি, বেসন দেড় কাপ।

  • মশলাপাতি: আদা বাটা (আধা চা-চামচ), হলুদ ও লঙ্কার গুঁড়ো (আধা চা-চামচ করে), বেকিং পাউডার (এক চিমটি বা সিকি চা-চামচ), নুন স্বাদমতো এবং পরিমাণমতো ঠান্ডা জল।

  • পুর বা স্টাফিং-এর জন্য: চিকেন কিমা ১ কাপ, কাঁচা লঙ্কা কুচি ১ চা-চামচ, অরিগানো ১ চা-চামচ, চিজ কুচি ৩ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো সামান্য ও ১ চা-চামচ তেল।

ঝটপট বানিয়ে ফেলুন: ১. প্রথমে ফ্রাইপ্যানে অল্প তেল দিয়ে চিকেন কিমা, কাঁচা লঙ্কা কুচি, অরিগানো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে আলাদা করে রাখুন। ২. বেগুনগুলো লম্বা এবং একটু মোটা করে স্লাইস করে কাটুন। এবার প্রতিটি স্লাইসের মাঝখানে ছুরির সাহায্যে পকেটের মতো চিরে নিন। ধুয়ে নিয়ে সামান্য নুন মাখিয়ে রাখুন। ৩. বেগুনের ওই পকেটের ভেতরে ভাজা কিমার পুর আর সামান্য চিজ কুচি ভরে দিন। ৪. এবার একটি পাত্রে বেসন, আদা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, বেকিং পাউডার আর ঠান্ডা জল দিয়ে থকথকে একটি ব্যাটার তৈরি করে নিন। ৫. কড়াইয়ে তেল গরম হলে কিমা ভরা বেগুনগুলো সাবধানে ব্যাটারে ডুবিয়ে নিন (খেয়াল রাখবেন যাতে পুর বেরিয়ে না যায়)। ৬. ডুবো তেলে লালচে করে ভেজে তুলে নিন। গরম-গরম কিমা বেগুনি পরিবেশন করুন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *