Ranojoy Bishnu-Shyamoupti Mudly Marriage ceremony | সিঁদুরে রাঙা হলেন শ্যামৌপ্তি, রণজয়ের হাত ধরে নতুন জীবন শুরু অভিনেত্রীর

Ranojoy Bishnu-Shyamoupti Mudly Marriage ceremony | সিঁদুরে রাঙা হলেন শ্যামৌপ্তি, রণজয়ের হাত ধরে নতুন জীবন শুরু অভিনেত্রীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বাস্তবেই সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় অভিনেতা রণজয় বিষ্ণু এবং অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি (Ranojoy Bishnu-Shyamoupti Mudly Marriage ceremony)। দীর্ঘদিনের প্রেম অবশেষে পরিণয়ে রূপ পেল। চিরাচরিত বেনারসির বাঁধাধরা ছক ভেঙে নিজের মনের মতো সাজে সেজেছিলেন নতুন কনে। আর সিঁথিতে রাঙা সিঁদুর ও নাকের ডগায় সোহাগের ছোঁয়ায় শ্যামৌপ্তিকে দেখাচ্ছিল ঠিক যেন কোনও অপার্থিব সুন্দরী।

দক্ষিণ কলকাতার এক হোটেলে বসেছিল রণজয়-শ্যামৌপ্তির বিয়ের আসর। তাঁদের বিয়েতে আমন্ত্রিতদের তালিকায় ছিল টলিউডের রথী-মহারথীদের ভিড়। নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির হয়েছিলেন টলিউড ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’ অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ। এছাড়াও টলিপাড়ার পরিচিত মুখ আদৃত রায়, পারিজাত চৌধুরী, তথাগত মুখোপাধ্যায় ও বিবৃতি চট্টোপাধ্যায় সহ আরও অনেকে উপস্থিত থেকে এই আনন্দঘন মুহূর্তকে পূর্ণতা দেন।

বিয়ের মণ্ডপে দম্পতির প্রবেশ ছিল এককথায় রাজকীয়। বিশাল পর্দায় ফুটে উঠছিল তাঁদের একে অপরের হয়ে ওঠার প্রেমকাহিনি। শ্যামৌপ্তির বিশেষ আবদার ছিল রণজয় যেন তাঁর নাকে সিঁদুর পরিয়ে দেন, সেই মুহূর্তটি ছিল বিয়ের অন্যতম আকর্ষণ।

আনন্দ উদযাপনের সঙ্গে পাল্লা দিয়েছে রসনা তৃপ্তিও। মেনুতে ছিল খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া। স্টার্টার থেকে শরবত সবকিছুরই ছিল এলাহি আয়োজন। মেনু কার্ডে জায়গা করে নিয়েছিল গলদা চিংড়ি থেকে কচি পাঁঠার মাংসের মতো জিভে জল আনা সব পদ। পর্দার প্রিয় জুটিকে বাস্তবে বর-কনের সাজে দেখে খুশি অনুরাগীরাও।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *