Ranojoy Bishnu-Shyamoupti Mudly | প্রেম দিবসের সন্ধ্যায় চার হাত এক রণজয়-শ্যামৌপ্তির, প্রকাশ্যে বিয়ের লুক

Ranojoy Bishnu-Shyamoupti Mudly | প্রেম দিবসের সন্ধ্যায় চার হাত এক রণজয়-শ্যামৌপ্তির, প্রকাশ্যে বিয়ের লুক

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বসন্তের মাতাল হাওয়া আর ফাল্গুনের গোধূলি লগ্নে জীবনের নতুন ইনিংস শুরু করলেন টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মুদলি (Ranojoy Bishnu-Shyamoupti Mudly)। প্রেম দিবসের সন্ধ্যায় এক ছিমছাম অথচ রাজকীয় অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়লেন তাঁরা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের লুক।

বিয়েতে একদমই ছক ভাঙা সাজে ধরা দিয়েছেন কনে শ্যামৌপ্তি। রণজয়ের লুকও ছিল বেশ নজরকাড়া। বিয়ের পিঁড়িতে বসার জন্য শ্যামৌপ্তি চিরাচরিত বেনারসির বদলে বেছে নিয়েছিলেন লাল সিল্কের শাড়ি। সেই শাড়ির পরতে পরতে ছিল সোনালি জরির কারুকাজ। সাজে ছিল না আড়ম্বর, বরং ছিল আভিজাত্যের ছোঁয়া। কপালে চন্দনের নকশা নয়, একটি লাল টিপ আর মাথায় শোলার মুকুটে শ্যামৌপ্তিকে দেখাচ্ছিল দুর্দান্ত। অন্যদিকে, অফ-হোয়াইট রঙের ধুতি-পাঞ্জাবিতে রণজয় ছিলেন সাবেকি সাজে অনবদ্য। ভারী গয়নার বদলে শ্যামৌপ্তি বেছে নিয়েছিলেন নামমাত্র সোনার অলঙ্কার। শাঁখা-পলা আর হাতে কয়েক গাছা চুড়িতেই তাঁর নববধূর রূপ ফুটে ওঠে। বড় পর্দার চটকদার সাজ নয়, বরং বাস্তবের এই স্নিগ্ধতা নেটিজেনদের মন জয় করে নিয়েছে।

রণজয় এবং শ্যামৌপ্তির প্রেমের শুরুটা হয়েছিল ‘গুড্ডি’ ধারাবাহিকের সেট থেকে। তাঁদের বয়সের পার্থক্য প্রায় ১৪ বছর। এই বয়সের ব্যবধান নিয়ে ইন্ডাস্ট্রিতে কম ফিসফাস হয়নি, কিন্তু সব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে তাঁদের রসায়ন। প্রথমে মিডিয়ার সামনে নিজেদের ‘ভালো বন্ধু’ বলে দাবি করতেন তাঁরা। যদিও পরবর্তীতে বিয়ের তারিখ নিয়ে আর রাখঢাক করেননি দুজনেই। বরং আইবুড়োভাত থেকে শুরু করে প্রি-ওয়েডিং শুটের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তাঁরা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *