Ramkrishna Mission | ত্রাণ নিয়ে বিপর্যস্ত এলাকায় রামকৃষ্ণ মিশন, নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানে সহায়তা ১০০ পরিবারকে  

Ramkrishna Mission | ত্রাণ নিয়ে বিপর্যস্ত এলাকায় রামকৃষ্ণ মিশন, নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানে সহায়তা ১০০ পরিবারকে  

শিক্ষা
Spread the love


নাগরাকাটাঃ উত্তরবঙ্গের বিধ্বংসী প্লাবন ও ধস বিপর্যয়ের পরই অসহায়দের পাশে দাঁড়াতে বিপর্যস্ত এলাকায় ত্রাণ নিয়ে পৌঁছে যাচ্ছে রামকৃষ্ণ মিশন। সংস্থার বেলুড় মঠের জলপাইগুড়ি শাখার পক্ষ বুধবার নাগরাকাটার গ্রাসমোড় চা বাগানের প্রায় একশো জন দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। একটি ট্রাংকে নানা ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ত্রাণ হিসেবে তুলে দেওয়া হয়। এর আগে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে জলপাইগুড়ির অন্য প্লাবিত এলাকা ময়নাগুড়ি ও ধূপগুড়ির দুর্গতদেরও ত্রাণ দেওয়া হয়েছিল। জলপাইগুড়ির সারদাপল্লীতে দুর্গতদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল।

এদিন গ্রাসমোড় চা বাগানে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা ও বিবেকানন্দর প্রতি সমবেত প্রার্থনার পর গ্রাসমোড়ের শ্রমিকদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। একেকজনকে সব মিলিয়ে ৫ হাজার টাকার সামগ্রী দেওয়া হয়। মিশনের জলপাইগুড়ি শাখার সম্পাদক স্বামী শিবপ্রেমানন্দ বলেন, “জীব প্রেমেই ইশ্বর সেবা। এই মন্ত্রই আমাদের পাথেয়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *