Rajya Sabha | রাজ্যসভায় দেখা নেই কোনও পূর্ণমন্ত্রীর! অধিবেশন মুলতুবি করলেন উপরাষ্ট্রপতি

Rajya Sabha | রাজ্যসভায় দেখা নেই কোনও পূর্ণমন্ত্রীর! অধিবেশন মুলতুবি করলেন উপরাষ্ট্রপতি

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উপস্থিত নেই কোনও পূর্ণমন্ত্রী। এই পরিস্থিতিতে ১০ মিনিটের জন্য রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন মুলতুবি করে দিলেন উপরাষ্ট্রপতি তথা সভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধী দলগুলি। তাদের বক্তব্য, অধিবেশনে একজনও পূর্ণমন্ত্রীর উপস্থিত না থাকাটা সভার অপমান।

শুক্রবার ছিল সংসদ হামলার ২৪ বছর পূর্তি। ওই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার সাংসদরা। এরপরই বিরোধী সাংসদেরা লক্ষ্য করেন, সংসদের উচ্চকক্ষে একজনও পূর্ণমন্ত্রী উপস্থিত নেই। বিষয়টি নিয়ে রাজ্যসভার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা। নিয়ম অনুযায়ী কোনও পূর্ণমন্ত্রী না থাকলে অধিবেশন চালানো যায় না। অন্তত একজন পূর্ণমন্ত্রী যাতে রাজ্যসভায় উপস্থিত থাকেন সেটা নিশ্চিত করতে অনুরোধ করেন বিরোধী সাংসদরা। যতক্ষণ কোনও মন্ত্রী না আসছেন অধিবেশন মুলতুবি করার দাবি জানান তাঁরা। শেষপর্যন্ত কোনও পূর্ণমন্ত্রী না থাকায় অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।

রাধাকৃষ্ণন বলেন, ‘আমি সভার কর্মপদ্ধতি সম্পর্কে অবহিত রয়েছি। আমি মন্ত্রীদের অনুরোধ করেছি। অন্তত একজন মন্ত্রীর আসা উচিত।’ পাঁচ মিনিট অপেক্ষা করেন রাধাকৃষ্ণন। শেষে বাধ্য হয়ে অধিবেশন মুলতুবি করে দিতে হয়। ১০ মিনিট কোনও মন্ত্রী না আসায় অধিবেশন মুলতুবি ছিল। এদিকে সরকার পক্ষের এই আচরণকে সংসদের অপমান হিসাবে দেখছে বিরোধী শিবির। কংগ্রেস নেতা জয়রাম রমেশের কথায়, ‘এটা সভার অপমান।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *