Rajasthan | দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা যাত্রীবাহী বাসের, রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৮

Rajasthan | দাঁড়িয়ে থাকা ট্রেলারে ধাক্কা যাত্রীবাহী বাসের, রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত অন্তত ১৮

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ফের রক্তাক্ত হল রাজস্থানের রাস্তা। রবিবার রাতে ফালোদি জেলায় (Phalodi district) একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পার্ক করে রাখা একটি ট্রেলারের সংঘর্ষে কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। রাজ্যের রাজধানী জয়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে ফালোদি জেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতরা সবাই ছিলেন তীর্থযাত্রী। তাঁরা বিকানেরের অন্যতম জনপ্রিয় ধর্মীয় স্থান কোলায়ত দর্শন শেষে যোধপুরের পর্যটন কেন্দ্র সুরসাগর থেকে ফিরছিলেন। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটায় প্রাণহানির সংখ্যা এত বেশি। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা (Bhajan Lal Sharma) এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন,দুঃখের এই সময়ে সরকার হতাহতদের পরিবারের পাশে রয়েছে।

এই দুর্ঘটনা রাজস্থানের সড়ক নিরাপত্তার উপর আবারও গুরুতর প্রশ্ন তুলল। উল্লেখ্য, গত এক মাসের মধ্যে রাজ্যে একাধিক ভয়াবহ বাস দুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। এর আগে, গত মাসে জয়সলমীরে একটি স্লিপার বাসে শর্ট সার্কিটের কারণে আগুন লেগে ২৬ জন যাত্রী জীবন্ত দগ্ধ হয়েছিলেন। অভিযোগ, সেই বাসে কোনও আপদকালীন এক্সিট গেট ছিল না।

ওই ঘটনার পরই পরিবহন দপ্তর বেআইনি মডিফিকেশন (unlawful modification) এবং পারমিট নীতির লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান শুরু করেছিল। তা সত্ত্বেও, এর কিছুদিন পরেই মনোহরপুর এলাকায় আরও একটি বেসরকারি স্লিপার বাস বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে আসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় ওই বাসটিতে উত্তরপ্রদেশের পিলিভিট থেকে আগত ৫০ জনেরও বেশি শ্রমিক ছিলেন। ওই দুর্ঘটনার দরুন ২ জনের মৃত্যু হয় এবং ১০ জন আহত হন। সেই আবহেই আবারও ঘটে গেল এই মর্মান্তিক দুর্ঘটনা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *