Raj Thackeray | ৯.৬ মিলিয়ন ভুয়ো ভোটার মহারাষ্ট্রে! বড় দাবি রাজ ঠাকরের, কাঠগড়ায় তুললেন কমিশনকে

Raj Thackeray | ৯.৬ মিলিয়ন ভুয়ো ভোটার মহারাষ্ট্রে! বড় দাবি রাজ ঠাকরের, কাঠগড়ায় তুললেন কমিশনকে

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) ভোটার তালিকায় যুক্ত হয়েছে প্রায় ৯৬ লক্ষ (৯.৬ মিলিয়ন) ভুয়ো ভোটার (Faux voters)। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) সুপ্রিমো রাজ ঠাকরে (Raj Thackeray)। এনিয়ে তিনি নির্বাচন কমিশনকে (Election Fee) কাঠগড়ায় তুলেছেন। সেই সঙ্গে তাঁর পরামর্শ ভোটার তালিকায় অসঙ্গতির বিষয়টির সমাধান না হওয়া পর্যন্ত সে রাজ্যে কোনও নির্বাচন হওয়া উচিত নয়।

রবিবার এক সভায় বক্তৃতা দেওয়ার সময় সমর্থকদের উদ্দেশে রাজ বলেন, ‘নির্ভরযোগ্য তথ্য পাওয়া গিয়েছে যে প্রায় ৯৬ লক্ষ ভুয়ো ভোটার যুক্ত হয়েছে। এটি মহারাষ্ট্র এবং দেশের জনগণের প্রতি অপমান। সমস্ত গ্রুপ সভাপতি, শাখা সভাপতি এবং নির্বাচন তালিকার প্রধানদের ঘরে ঘরে গিয়ে ভোট গণনা করা উচিত। আমি ভারতের নির্বাচন কমিশনকে অনুরোধ করছি মহারাষ্ট্রে এই বিষয়টি স্পষ্ট না হলে, যাতে কোনও নির্বাচন না হয়।’

আর রাজ ঠাকরের এই অভিযোগ সামনে আসতেই অন্যান্য বিরোধীদলগুলিও মাঠে নেমে পড়েছে। শিবসেনা (উদ্ধব) প্রধান উদ্ধব ঠাকরে, এনসিপি (শরদ) প্রধান শরদ পওয়ার, রাজ ঠাকরে নিজে এবং কংগ্রেস নেতারা নির্বাচনি আধিকারিকদের সঙ্গে দেখা করে ভোটার তালিকায় অসঙ্গতির বিষয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন।

এপ্রসঙ্গে শিবসেনা (উদ্ধব) সাংসদ সঞ্জয় রাউত বলেন, ‘আমাদের দলের প্রধান উদ্ধব ঠাকরে, এমএনএস প্রধান রাজ ঠাকরে, এনসিপি (শরদ) প্রধান শরদ পওয়ার সহ অন্যান্য বিরোধী নেতারা নির্বাচন কমিশনে গিয়ে এই বিষয়ে কথা বলবেন। মহারাষ্ট্রের ভোটার তালিকায় অসঙ্গতির বিষয়টি তুলে ধরে কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হবে।’ তিনি আরও জানান, নভেম্বরে কমিশনের বিরুদ্ধে একটি বিশাল প্রতিবাদ মিছিল করা হবে। সমস্ত শীর্ষ নেতারা তাতে যোগ দেবেন বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, বিজেপির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। বেঙ্গালুরু কেন্দ্রীয় লোকসভা আসনের অধীনে থাকা মহাদেবপুরা বিধানসভা আসনে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য ভুয়ো ভোটারের নাম যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ। এনিয়ে নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে যোগসাজশ করেছে বলেই দাবি রাহুলের। যদিও প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করছে বিজেপি ও নির্বাচন কমিশন। কিন্তু এবার মহারাষ্ট্রেও উঠল ভোটার তালিকায় কারচুপির অভিযোগ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *