বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: রায়গঞ্জ (Raiganj) শহর সহ শহরতলী এলাকাগুলিতেও গড়ে উঠছে মধুচক্রের আসর! স্থানীয় বাসিন্দারা এমন অভিযোগ তুলছিলেন বহুদিন ধরেই। এবার সেই আবহেই রায়গঞ্জ শহর সংলগ্ন সোহারই মোড় (Soaharai Extra) এলাকায় একটি হোটেল থেকে ৩ তরুণী ও ২ তরুণকে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ (Raiganj Police)। ধৃত তরুণদের নাম খইরুল আলম (২২)এবং এবং দেবজিত রায় (২৯)। ধৃতদের বাড়ি যথাক্রমে মালদা জেলার মানিকচক থানা এলাকা এবং দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুন্ডি থানার সুবর্ণপুর গ্রামে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
ধৃতদের রবিবার রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনার পর থেকেই ওই হোটেল মালিক সহ তিনজন পলাতক রয়েছে বলেই জানা গিয়েছে। হোটেলটি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে কয়েক প্যাকেট কনডম, ৪০ হাজার টাকা সহ একাধিক সামগ্রী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
উল্লেখ্য, বহুদিন ধরেই অভিযোগ ছিল যে, রায়গঞ্জ শহর সহ শহরতলী টঙ্গীদিঘী, করণদীঘি, ডালখোলা পর্যন্ত ১২ নম্বর জাতীয় সড়কের ধারে বিভিন্ন হোটেলে চলছে মধুচক্রের আসর। এই প্রসঙ্গে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার ডাঃ সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, “ধৃতদের বিরুদ্ধে ৩/৫/৬/৭ আই.টি.পি ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”
