PM Narendra Modi | ‘বন্দেমাতরম’ নিয়ে আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে,’ মন্তব্য প্রধানমন্ত্রী

PM Narendra Modi | ‘বন্দেমাতরম’ নিয়ে আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে,’ মন্তব্য প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পার্লামেন্টের শীতকালীন অধিবেশনে ‘বন্দেমাতরম’ নিয়ে বিশেষ আলোচনা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সোমবার লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘বন্দে মাতরম নিয়ে এই আলোচনা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা জোগাবে। আমি চাই বন্দেমাতরমের গৌরব পুনর্প্রতিষ্ঠা হোক।’

এদিন দুপুর ১২টার কিছু পরে ‘বন্দে মাতরম’ (Vande-mataram) নিয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এই গান শক্তির মন্ত্র দিয়েছিল। স্বাধীনতা সংগ্রামে গোটা দেশের অনুপ্রেরণা হয়ে উঠেছিল বন্দে মাতরম।’

তাঁর আরও সংযোজন, ‘ইংরেজদের ইটের জবাব পাথরে দিয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দেমাতরম স্বাধীনতার স্লোগান। বঙ্গভঙ্গ-এর সময়ে বাংলার গলিতে গলিতে প্রতিদিন বন্দে মাতরম স্লোগান দিয়ে প্রভাত ফেরি বের হতো। ইংরেজকে অতিষ্ঠ করে দিয়েছিল বাংলা। সেখানকার মাটি থেকে ওঠা এই  ‘বন্দে মাতরম’ স্লোগান, গোটা দেশের স্বাধীনতার মন্ত্র হয়ে ওঠে।’

পাশাপাশি কংগ্রেসকে (Congress) খোঁচা দিয়ে তিনি আরও বলেন, ‘বন্দেমাতরম-এর ১০০ বছর বর্ষপূর্তি সময়ে জরুরি অবস্থা ছিল। ভারতীয় সংবিধানের শ্বাসরোধ করে দেওয়া হয়েছিল। অথচ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই রচনা ছিল স্বাধীনতার স্বর।’

উল্লেখ্য, চলতি বছর ৭ নভেম্বর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে নানান পদক্ষেপের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। ‘বন্দে মাতরম’-এর স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করেন তিনি। পাশাপাশি দলীয় ভাবেও বিজেপি (BJP) দেশের নানা প্রান্তে ‘বন্দে মাতরম’ গানের সার্ধশতবর্ষ পূর্তিতে একাধিক কর্মসূচি নিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *