PM Narendra Modi | নাম দিয়ে যায় চেনা! দিদি ‘মমতা’ ভাই ‘নরেন্দ্র মোদি’, ভোটার কার্ড দেখে অবাক বীরভূমের বাসিন্দারা

PM Narendra Modi | নাম দিয়ে যায় চেনা! দিদি ‘মমতা’ ভাই ‘নরেন্দ্র মোদি’, ভোটার কার্ড দেখে অবাক বীরভূমের বাসিন্দারা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) পারিবারিক কোনও সম্পর্ক রয়েছে? এর উত্তরে সকলেই বলবেন ‘না।’ কিন্তু জানেন কি আমাদের রাজ্যে এমন দুই ভোটার রয়েছেন, যাদের নাম নরেন্দ্র মোদি এবং মমতা। তবে বন্দ্যোপাধ্যায় নয়। যারা দু’জন সম্পর্কে দিদি-ভাই। তাঁদের দু’জনের নাম নিয়েই এখন আলোচনা গোটা রাজ্যে।

দুবরাজপুরের ১৩ নম্বর ওয়ার্ডে কাছারিপাড়ায় গেলে সবাই একবারে দেখিয়ে দেবে নরেন্দ্র মোদির বাড়ি। যদিও  তাঁদের আদি বাড়ি রাজস্থানে। কিন্তু, অনেক বছর আগে থেকে তাঁরা দুবরাজপুরে বসবাস করছেন। কথাও বলেন বাংলায়। ভোট দেন দুবরাজপুরের শিশু বিদ্যাপীঠ স্কুলে। তবে এই মোদি যে প্রধানমন্ত্রী নয়, তিনি পেশায় ব্যবসায়ী। স্থানীয় বাসিন্দাদের কাছে তিনি মুন্না বলেই পরিচিত।  এ প্রসঙ্গে নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা এক ভাই ও তিন বোন। তার মধ্যে বড় দিদির নাম মমতা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন।’

পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমরা এক ভাই ও তিন বোন। তার মধ্যে বড় দিদির নাম মমতা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *