PM Narendra Modi | ‘কংগ্রেসের দুর্বলতাই জঙ্গিদের শক্তিশালী করেছিল’, ২৬/১১ হামলা নিয়ে নিশানা প্রধানমন্ত্রীর

PM Narendra Modi | ‘কংগ্রেসের দুর্বলতাই জঙ্গিদের শক্তিশালী করেছিল’, ২৬/১১ হামলা নিয়ে নিশানা প্রধানমন্ত্রীর

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি বছর এপ্রিলে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল ভার‍ত। কিন্তু ২০০৮ সালে ২৬/১১ মুম্বই হামলার (26/11 Mumbai assault) পরও পাকিস্তানের প্রতি নরম মনোভাব দেখানো নিয়ে তৎকালীন কেন্দ্রীয় সরকার কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই সময় কংগ্রেস সরকার (Congress) দুর্বলতার বার্তা দিয়েছিল বলে জানিয়েছেন তিনি।

বুধবার নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, ‘তৎকালীন কংগ্রেস সরকার দুর্বলতার বার্তা দিয়েছিল। সম্প্রতি, একজন প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছিলেন যে, ২৬/১১ মুম্বই হামলার পর, আমাদের সেনা পাকিস্তানে আক্রমণ করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু অন্য দেশের চাপের জেরে তৎকালীন কংগ্রেস সরকার আমাদের সেনাকে থামিয়ে দিয়েছিল।’ এরপরই কড়া ভাষায় মোদি বলেন, ‘বিদেশি শক্তির চাপে কে এই সিদ্ধান্ত নিয়েছিল তা কংগ্রেসকে জানাতে হবে। দেশের সেটা জানার সম্পূর্ণ অধিকার আছে। কংগ্রেসের দুর্বলতাই জঙ্গিদের শক্তিশালী করেছিল।’

উল্লেখ্য, কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম দাবি করেছিলেন, তীব্র আন্তর্জাতিক চাপ এবং বিদেশমন্ত্রকের অবস্থানের কারণে তৎকালীন কংগ্রেস সরকার মুম্বইয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তাঁর কথায়, “পুরো বিশ্ব দিল্লিতে নেমে এসেছিল আমাদের ‘যুদ্ধ শুরু করো না’ বলার জন্য।” আর সেই প্রসঙ্গ টেনেই এদিন মোদি কংগ্রেসকে সরাসরি নিশানা করেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *