উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সামনেই বিধানসভা নির্বাচন (Meeting Election)। তার আগে শনিবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আলিপুরদুয়ার, দুর্গাপুর ও কলকাতার পর এবার নদিয়ার (Nadia) তাহেরপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’য় যোগ দেবেন তিনি। সারা দিন ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। একাধিক প্রকল্পের উদ্বোধন, জনসভা রয়েছে। ভোটের আগে প্রধানমন্ত্রীর এই সভা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফরের আগে গতকাল সোশ্যাল মিডিয়ায় (Social Media) বার্তায় প্রধানমন্ত্রী জানান, কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্প ও উদ্যোগগুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে।’ পাশাপাশি তৃণমূলকে নিশানা করে তিনি লিখেছেন, ‘তৃণমূল কংগ্রেসের লুটপাট ও ভয় দেখানো সমস্ত সীমা অতিক্রম করেছে। সেই কারণেই, বিজেপি জনগণের আশা।’
Within the afternoon tomorrow, twentieth December, I’ll handle a BJP rally in Ranaghat. The individuals of West Bengal are benefitting from quite a few pro-people initiatives of the Central Authorities. On the similar time, they’re struggling because of the TMC’s misgovernance in each sector.
The…
— Narendra Modi (@narendramodi) December 19, 2025
এদিন আকাশপথে তিনি পৌঁছোবেন নদিয়ার তাহেরপুরে। হেলিপ্যাড থেকে গাড়ি করে ১ কিলোমিটার দূরে তাহেরপুর নেতাজি পার্কের সভাস্থলে পৌঁছোবেন তিনি। তাহেরপুরের সভা থেকে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী। যার মধ্যে রয়েছে ৩ হাজার ২০০ কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস। এর পাশাপাশি ১২ নম্বর জাতীয় সড়কের কৃষ্ণনগর থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ৬৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজ শেষ হয়েছে। সেই অংশেরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্রধানমন্ত্রীর হাতে। পাশাপাশিই বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার অংশকে চার লেন করে তোলার কাজের শিলান্যাস করবেন তিনি। প্রধানমন্ত্রীর সভা উপলক্ষ্যে আঁটসাঁট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকেই পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি।
