PM Modi says he consumes two kilos of abuses each day

PM Modi says he consumes two kilos of abuses each day

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


দেশের প্রধানমন্ত্রী তিনি। ফলে দেশ চালানোর গুরুত্ব দায়িত্ব পালন করতে গিয়ে কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে। তবে বিরোধীদের সে সমালোচনা বিশেষ গায়ে মাখেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সংসদে কটাক্ষের সুরে কার্যত সেটাই স্পষ্টভাষায় বুঝিয়ে দিলেন তিনি। প্রধানমন্ত্রী জানালেন, রোজ ২ কেজি করে গালি হজম করতে হয় তাঁকে। এটা নাকি তাঁর ‘সুস্বাস্থ্যের’ গোপন রহস্য।

আরও পড়ুন:

বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “একজন ব্যক্তি আমায় প্রশ্ন করেছিলেন আমি যে এত তরতাজা ও সুস্থ থাকি এত গোপন রহস্য কী? উত্তরে আমি জানিয়েছিলাম, প্রতিদিন ২ কেজি করে গালি হজম করতে হয় আমাকে। এটাই আমার সুস্থ থাকার গোপন রহস্য।” প্রধানমন্ত্রীর মুখে এহেন মন্তব্য শুনে হাসির রোল ওঠে সংসদ ভবনে। নিজের ভাষণে বিরোধী শিবিরকেও একহাত নিতে ছাড়েননি মোদি। বলেন, কংগ্রেসকে দশকের পর দশক ধরে সুযোগ দিয়েছিল মানুষ। কিন্তু ওরা ‘গরিবি হঠাও’-এর মতো স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছিল। দীর্ঘ বছরে কোনও স্টার্টআপ দেশে তৈরি হয়নি। রাহুল গান্ধীকে ইঙ্গিত করে বলেন, ”এমনকি ওরা নিজের স্টার্টআপকেও তুলে ধরতে পারেনি”। দূরদর্শিতার অভাবই কংগ্রেসকে ধ্বংস করেছে বলে অভিযোগ তাঁর।

প্রধানমন্ত্রী বলেন, “একজন ব্যক্তি আমায় প্রশ্ন করেছিলেন আমি যে এত তরতাজা ও সুস্থ থাকি এত গোপন রহস্য কী? উত্তরে আমি জানিয়েছিলাম, প্রতিদিন ২ কেজি করে গালি হজম করতে হয় আমাকে। এটাই আমার সুস্থ থাকার গোপন রহস্য।”

শুধু তাই নয়, প্রধানমন্ত্রী অভিযোগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধীরা ভারতের জনসংখ্যাকে শক্তির পরিবর্তে সমস্যা হিসেবে দেখতেন। তাঁর কথায়, “নেহরু তৎকালীন ভারতের ৩৫ কোটি জনসংখ্যাকে একটি বড় সমস্যা হিসেবে বর্ণনা করেছিলেন। ইন্দিরা গান্ধী একবার ইরান সফরে গিয়ে বলেছিলেন, ভারতের সমস্যা ৫৭ কোটিতে পৌঁছেছে।” মোদি বলেন, দেশের জনসংখ্যাকে কখনই বোঝা হিসেবে দেখেননি তারা। বরং জোর দিয়ে বলেন, দেশের মানুষ সর্বদাই ভারতের সবচেয়ে বড় শক্তি।

আরও পড়ুন:

বিজেপি সাংসদ রবনীত সিং বিট্টুকে ‘গদ্দার’বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তা নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, “গতকাল কংগ্রেসের রাজপুত্র একজন সাংসদকে গদ্দার বলেছিলেন। ওদের অহংকার অনেক বেড়ে গিয়েছে। এত লোক কংগ্রেস ছেড়েছেন। কংগ্রেস কতবার ভেঙেছে। ওরা তো অন্য কাউকে গদ্দার বলে না। রবনীত সিং বিট্টুকে গদ্দার বলা হয়েছে কারণ উনি শিখ।”

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *