Playing Racket | জুয়াচক্রে জড়িত বিজ্ঞানের শিক্ষক! শ্বশুরবাড়ির খাটের ভেতর থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা

Playing Racket | জুয়াচক্রে জড়িত বিজ্ঞানের শিক্ষক! শ্বশুরবাড়ির খাটের ভেতর থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা

শিক্ষা
Spread the love


গঙ্গারামপুর: জুয়াচক্রে (Playing Racket) ধৃত শিক্ষকের শ্বশুরবাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ। শনিবার রাতে গ্যাংটক থেকে পেশায় শিক্ষক অপূর্ব সরকার ও তাঁর সঙ্গী কুণাল সাহাকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ। তারপরই ঘটনার তদন্তে রবিবার সন্ধ্যায় বালুরঘাটে এসে পৌঁছান গঙ্গারামপুরের এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য। তার সঙ্গে ছিল বালুরঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় অপূর্বর শশুর বাড়িতে হানা দিয়ে খাটের ভেতর থেকে প্রায় ৬০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এমনকি ঠাকুর ঘরের একটি বাক্সের মধ্যেও আরও টাকা থাকতে পারে বলে মনে করছে পুলিশ। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া টাকার অঙ্ক ১ কোটিও ছুঁতে পারে। রবিবার সন্ধ্যা পার তল্লাশি চলছে।

উল্লেখ্য অবৈধ লোটো ও জুয়া চক্রের বিরুদ্ধে তদন্তে নেমে গঙ্গারামপুর থানার পুলিশ প্রথমে পিন্টু ঘোষ নামে একজনকে গ্রেপ্তার করে। এরপরই গায়েব হয়ে যান গঙ্গারামপুরের নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষক অপূর্ব সরকার। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত অংক, ভৌত বিজ্ঞানের ক্লাস নিতেন তিনি। শিক্ষক হিসেবে ছাত্র মহলে বেশ নামডাকও ছিল তার। কিন্তু শিক্ষকতার পাশাপাশি অবৈধ জুয়াচক্রের সঙ্গে বেশ কয়েক বছর ধরে তিনি জড়িয়ে পড়েন বলে অভিযোগ। জুয়াচক্রের আয়ে রীতিমত ফুলেফেঁপে ওঠেন।

শনিবার গ্যাংটকে তার খোঁজ পায় পুলিশ। রবিবার ধৃতকে গঙ্গারামপুর মহাকুমা আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিন আদালতে যাবার পথে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন অপূর্ব সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *