Plastic Manufacturing unit Fireplace | মানিকচকে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! খবর পেয়েও এল না দমকল, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

Plastic Manufacturing unit Fireplace | মানিকচকে প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! খবর পেয়েও এল না দমকল, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সামসী: মালদার মানিকচক ব্লকের (Manikchak) মথুরাপুর অঞ্চলের বোচাহি এলাকায় একটি প্লাস্টিক কারখানায় বুধবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল (Plastic Manufacturing unit Fireplace)। জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত এই কারখানায় প্রচুর পরিমাণ প্লাস্টিক মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকেলের দিকে আচমকাই কারখানার ভিতর থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয়রা তড়িঘড়ি দমকল বিভাগে খবর দেন। তবে অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও দমকলের কোনও ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়নি। এলাকার বাসিন্দা শ্যামাপদ রায় বলেন, “আগুন লাগার সঙ্গে সঙ্গেই দমকলকে জানানো হয়েছিল, কিন্তু কেউ আসেনি। পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছিল।”

দমকল না পৌঁছানোয় ক্ষুব্ধ এলাকাবাসী নিজেরাই বালতি ও কলসি করে জল ঢেলে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘক্ষণের চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। বড়সড় বিপর্যয় এড়ানো গেলেও কারখানায় মজুত থাকা আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকার প্লাস্টিক ক্যারেট পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার অনুমান করা হচ্ছে।

এই অগ্নিকাণ্ডের পর মথুরাপুর এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র (Fireplace Brigade) স্থাপনের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তাঁদের দাবি, ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে দমকল কেন্দ্র না থাকায় বারবার এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *