Patna | রাঘোপুরে নজর  তেজস্বীর

Patna | রাঘোপুরে নজর  তেজস্বীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে বিহার বিধানসভা ভোট। প্রচারে ব্যস্ত যুযুধান এনডিএ ও মহাগটবন্ধনের নেতারা। সোমবার পাটনার(Patna) মানারে এক জনসভায় বক্তব্য রাখেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বিরোধী জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী এবারও তাঁর পুরোনো কেন্দ্র রাঘোপুর থেকে প্রার্থী হয়েছেন। যাদবদের গড় বলে পরিচিত এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে এনডিএ ও বিরোধী জোট দু’পক্ষেরই। রবিবার দিনভর রাঘোপুরে প্রচার করেন তেজস্বী। তবে বড় জনসভার বদলে এবার ছোট ছোট পথসভা ও রোড-শোকে গুরুত্ব দিচ্ছে আরজেডি। এই কেন্দ্রে প্রচারে এসেছেন তেজস্বীর মা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী ও তিন বোন মিশা ভারতী, রোহিণী আচার্য ও রাগিণী। রাঘোপুরের মতো ‘নিরাপদ’ আসনে আরজেডির ঝোড়ো প্রচার ভোট বিশেষজ্ঞদের নজর কাড়ছে। এই আসনে দলের যাদব মুখ সতীশকুমার যাদবকে প্রার্থী করেছে বিজেপি। তাঁর হয়ে ময়দানে নেমেছে জেডিইউ ও এলজেপি (আরভি)। উদ্দেশ্য স্পষ্ট, আরজেডির যাদব ভোটে থাবা বসানো।
এই আসনে চিরাগ পাসোয়ানের এলজেপি (আরভি)-র ভালো প্রভাব রয়েছে। রাঘোপুর যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত, সেই হাজিপুরের সাংসদও চিরাগ। বিজেপি প্রার্থীকে চিরাগের সমর্থন আরজেডির ওপর চাপ বাড়িয়েছে। চঞ্চল কুমারকে ময়দানে নামিয়েছে প্রশান্ত কিশোরের জন সুরাজ। তিনিও যাদব ও পিছিয়ে পড়া শ্রেণির ভোটের একাংশ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে জমে উঠেছে রাঘোপুরের লড়াই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *