Pakistan response | রাজনাথের সিন্ধু মন্তব্যের নিন্দা করে বিবৃতি পাকিস্তানের, কী বলল ইসলামাবাদ?

Pakistan response | রাজনাথের সিন্ধু মন্তব্যের নিন্দা করে বিবৃতি পাকিস্তানের, কী বলল ইসলামাবাদ?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) সিন্ধু মন্তব্যের নিন্দা করে বিবৃতি জারি করল পাকিস্তান (Pakistan response)। রবিবার দিল্লিতে একটি অনুষ্ঠানে গিয়ে পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে রাজনাথ বলেছিলেন, ‘সিন্ধু কোনও একসময়ে আবার ভারতে ফেরত চলে আসতে পারে।’ তাঁর এই মন্তব্য নিয়ে শুরু হয় বিতর্ক।

এসবের মাঝে ভারতকে পালটা পরামর্শ দিয়ে দু’টি অভ্যন্তরীণ সমস্যা উল্লেখ করে ইসলামাবাদের (Islamabad) দাবি, সেই সমস্যাগুলির সমাধানে মনোনিবেশ করা উচিত ভারতের। পাকিস্তানের বিদেশ মন্ত্রক বিবৃতি জারি করে জানিয়েছে, ‘এই ধরনের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ এবং তা প্রতিষ্ঠিত বাস্তবকে চ্যালেঞ্জ করে। এই মন্তব্য আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরোধী।’ এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে পাকিস্তান।

এরপরই বিবৃতিতে বলা হয়েছে, ‘ভারত সরকার যদি নিজের দেশের নাগরিকদের সুরক্ষা সুনিশ্চিত করার দিকে মনোনিবেশ করে, তা হলে তা অনেক বেশি গঠনমূলক হবে।’ ভারতের অভ্যন্তরীণ আঞ্চলিক সমস্যার উল্লেখ করে পাকিস্তানের দাবি, উত্তর-পূর্বাঞ্চলের নাগরিকরা ভারতে নিপীড়িত। আগে উত্তর-পূর্বাঞ্চলের জনগণের অভিযোগগুলির সমাধান করুক ভারত সরকার।

জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গও উঠে আসে পাক বিবৃতিতে। বলা হয়েছে, ‘রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ভারত সরকারকে জম্মু-কাশ্মীর সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *