Pakistan Afghanistan Battle | অপারেশন সিঁদুরের ক্ষত না শুকাতেই ফের আঘাত! তালিবানি ড্রোন হামলায় গুঁড়িয়ে গেল পাক বায়ুসেনার ঘাঁটি  

Pakistan Afghanistan Battle | অপারেশন সিঁদুরের ক্ষত না শুকাতেই ফের আঘাত! তালিবানি ড্রোন হামলায় গুঁড়িয়ে গেল পাক বায়ুসেনার ঘাঁটি  

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বিশ্ব রাজনীতি যখন ইরান ও আমেরিকার সংঘাত নিয়ে উত্তপ্ত, ঠিক সেই সময়েই ভারতের দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান (Pakistan Afghanistan Battle) জড়িয়ে পড়ল এক ভয়ংকর যুদ্ধে। রবিবার গভীর রাতে পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ নূর খান বিমানঘাঁটিতে (Noor Khan Airbase Assault) ড্রোন হামলা চালাল আফগান বায়ুসেনা। তালিবান প্রশাসনের পক্ষ থেকে এই হামলার দায় স্বীকার করে ভিডিও প্রকাশ করা হয়েছে।

নূর খান ঘাঁটির ওপর বড় আঘাত: ইসলামাবাদ থেকে মাত্র ২৫ কিমি দূরে অবস্থিত এই নূর খান বিমানঘাঁটি পাক বায়ুসেনার অন্যতম প্রধান সামরিক কেন্দ্র। ইতিপূর্বেই ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ ব্রহ্মস মিসাইলের আঘাতে এই ঘাঁটিটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। সদ্য সেই মেরামতির কাজ শেষ করে ঘাঁটিটি সচল করেছিল পাক সেনা। কিন্তু রবিবার মাঝরাতে তালিবানি ড্রোন হামলায় ফের বিধ্বস্ত হলো এই বিমানঘাঁটি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, পাক সেনার একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর ও সামরিক পরিকাঠামো লক্ষ্য করে এই সফল অপারেশন চালানো হয়েছে।

আফগানিস্তানের পাল্টা হুঁশিয়ারি: গত শুক্রবার আফগানিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল পাকিস্তান। তারপর থেকেই সীমান্ত পেরিয়ে আকাশপথে হামলা চালাচ্ছিল পাক বায়ুসেনা। তালিবানদের দাবি, সেই আগ্রাসনের পালটা দিতেই এই অভিযান। এক্স (X) হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তালিবান প্রশাসন স্পষ্ট জানিয়েছে যে, পাকিস্তান যদি অবিলম্বে আক্রমণ বন্ধ না করে, তবে আগামী দিনে আরও বড়সড় আঘাতের মুখে পড়তে হবে তাদের।

অস্থির দক্ষিণ এশিয়া: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যেকার এই সরাসরি যুদ্ধ দক্ষিণ এশিয়ায় এক নতুন সংকট তৈরি করেছে। দুপক্ষেই বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া গেলেও কোনও দেশের প্রশাসনই সঠিক পরিসংখ্যান সামনে আনছে না। স্যাটেলাইট ছবিতে নূর খান ঘাঁটির রানওয়ে ও সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। ভারতের সীমান্তে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে এবং পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে নয়াদিল্লি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *