Pakistan | ভারতের কাছে লজ্জার হারঃ বাবর-শাহিনকে দল থেকে ছাঁটাই করছে পাকিস্তান!

Pakistan | ভারতের কাছে লজ্জার হারঃ বাবর-শাহিনকে দল থেকে ছাঁটাই করছে পাকিস্তান!

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে ভারতের কাছে ৬১ রানে হার স্রেফ একটি হার ছিল না, তা ছিল পাকিস্তান ক্রিকেটের জন্য এক চরম লজ্জার মুহূর্ত। আর সেই হারের ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত ব্যবস্থার পথে হাঁটল পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। বিশ্বস্ত সূত্রে খবর, বুধবার নামিবিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে একাদশ থেকে বাদ পড়তে চলেছেন প্রাক্তন অধিনায়ক বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদি।

চেয়ারম্যানের ক্ষোভ ও কড়া বার্তা
সূত্রের খবর, ভারতের বিরুদ্ধে ব্যাটিং ও বোলিং— দুই বিভাগেই দলের করুণ দশা দেখে মেজাজ হারিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ম্যাচ শেষ হওয়ার আগেই তিনি স্টেডিয়াম ত্যাগ করেন। পরে টিম ম্যানেজার নাভেদ আক্রম চিমাকে স্পষ্ট জানিয়ে দেন যে, বড় ম্যাচে এই ধরণের পারফরম্যান্স কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ম্যানেজমেন্টের ‘থিংক ট্যাঙ্ক’-এর সিদ্ধান্ত
হেড কোচ মাইক হেসন ড্রেসিংরুমে ক্রিকেটারদের কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি সাফ জানিয়েছেন, দলের সামর্থ্যের ধারেকাছেও খেলতে পারেননি বাবররা। সূত্রের খবর, সোমবার গভীর রাতে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে:
• বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে বেঞ্চে বসানো হবে।
• তাঁদের জায়গায় একাদশে আসতে পারেন নাসিম শাহ/সালমান মির্জা এবং ফখর জামান।
• মিডল অর্ডারে তরুণ প্রতিভা খাজা নাফায়েক সুযোগ দেওয়ার চিন্তাভাবনা চলছে।

বিশ্বকাপ কি শেষ বাবর-শাহিনের?
সূত্রের দাবি আরও চাঞ্চল্যকর। যদি নামিবিয়ার বিরুদ্ধে এই পরিবর্তনগুলি সফল হয়, তবে চলতি বিশ্বকাপে বাবর ও শাহিনের ফেরার পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ, টুর্নামেন্টের বাকি ম্যাচে তাঁদের আর মাঠে নাও দেখা যেতে পারে।

সুপার এইটে যাওয়ার কঠিন সমীকরণ
আমেরিকা ও নেদারল্যান্ডসকে হারালেও ভারতের কাছে হেরে এখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে পাকিস্তানের। নামিবিয়ার বিরুদ্ধে কোনো ভুল করলেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হবে তাদের। এমন পরিস্থিতিতে এই ‘বড় নাম’ ছেঁটে ফেলার সিদ্ধান্ত কি মাস্টারস্ট্রোক হবে নাকি ব্যুমেরাং— তা নিয়ে তর্কে মেতেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *