Pak squad Asia Cup | এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের, জায়গা হল না বাবর-রিজওয়ানের

Pak squad Asia Cup | এশিয়া কাপের দল ঘোষণা পাকিস্তানের, জায়গা হল না বাবর-রিজওয়ানের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : আসন্ন এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংযুক্ত আরব আমিরশাহি (ইউএই)-তে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। ইউএইতে ত্রিদেশীয় সিরিজ এবং এর পর এশিয়া কাপেও পাক দলকে নেতৃত্ব দেবেন সালমান আলি আঘা। ১৭ সদস্যের দলে রয়েছেন ফখর জামান, শাহিন আফ্রিদি, হ্য়ারিস রউফ, হাসান আলি এবং ফাহিম আশরাফ তারকারা। এছাড়া সাইম আইয়ুব, হাসান নওয়াজ এবং মহম্মদ হ্য়ারিসের মতো তরুণ ক্রিকেটারেরা প্রতিযোগিতাগুলিতে তাঁদের ছাপ রাখতে চাইবেন। তবে দলে জায়গা পাননি দুই প্রাক্তন অধিনায়ক বাবর আজম এবং মহম্মদ রিজওয়ান।

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফর্ম্যাটে। এশিয়া কাপে গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান। এই গ্রুপেই রয়েছে ভারত। বাকি দুই দল ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহি। ১২ সেপ্টেম্বর পাকিস্তানের প্রথম ম্যাচ ওমানের বিরুদ্ধে। ১৪ সেপ্টেম্বর আঘাদের খেলতে হবে সূর্যকুমার যাদবের দলের বিরুদ্ধে।

পাক দল : সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেন তালাত, খুশদিল শা, মহম্মদ হ্যারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শা আফ্রিদি এবং সুফিয়ান মোকিম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *