Paikpara Bomb Blast | সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাইকপাড়া! উড়ল ক্লাবের চাল, উদ্ধার তাজা বোমা

Paikpara Bomb Blast | সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাইকপাড়া! উড়ল ক্লাবের চাল, উদ্ধার তাজা বোমা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শনিবার সকালে বিকট শব্দে কেঁপে উঠল উত্তর কলকাতার পাইকপাড়া এলাকা (Paikpara Bomb Blast)। স্থানীয় একটি ক্লাবে পরপর বিস্ফোরণের (Bomb Explosion) জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, ক্লাবঘরের টিনের চাল উড়ে গিয়ে পড়ে পাশের একটি ছয় তলা বাড়ির ছাদে। ঘটনার জেরে ক্লাবঘরে আগুন লেগে যায় এবং দেওয়ালের একাংশ ভেঙে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর ৬টা ১৫ মিনিট নাগাদ প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখেন ক্লাবঘরটি দাউদাউ করে জ্বলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন এবং চিৎপুর থানার পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পরিত্যক্ত ওই ক্লাবঘরের ভিতর মজুত করে রাখা হয়েছিল প্রচুর বোমা। বিস্ফোরণের পর ক্লাবঘরের ভেতর আরও কিছু তাজা বোমা পড়ে থাকতে দেখা গিয়েছে বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।

বিস্ফোরণের কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও এর নেপথ্যে ‘প্রোমোটিং’ (Selling Dispute) সংক্রান্ত বিবাদের তত্ত্ব উঠে আসছে। ক্লাবের সেক্রেটারির অভিযোগ, “দীর্ঘদিন ধরেই এলাকার কিছু কুচক্রী এই ক্লাবের জায়গাটি দখল করার চেষ্টা করছে। যাদের স্বার্থ জড়িয়ে আছে, তারাই এই কাজ ঘটিয়েছে।” স্থানীয় বাসিন্দারাও একই সুরে দাবি তুলেছেন, এলাকাটি দখল করার উদ্দেশ্যেই হয়তো এই আতঙ্ক ছড়ানো হচ্ছে। ভয়ে এখন বাচ্চাদের বাড়ির বাইরে বের করতেও আতঙ্কিত অভিভাবকরা। কলকাতা পুলিশের বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেছে। তল্লাশিতে আরও কিছু তাজা বোমা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বোমাতঙ্ক এবং উড়ো ইমেল ঘিরে উত্তেজনা রয়েছে। তার মধ্যেই এই সশরীরে বিস্ফোরণ শহরের নিরাপত্তা নিয়ে বড়সড়ো প্রশ্ন তুলে দিল। এলাকায় পুলিশ পিকেট এবং সিসিটিভি ক্যামেরা বসানোর জোরালো দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *