Pahalgam terror assault | পহেলগাঁও জঙ্গি হামলা: ৮ মাস পর চার্জশিট জমা দিল এনআইএ

Pahalgam terror assault | পহেলগাঁও জঙ্গি হামলা: ৮ মাস পর চার্জশিট জমা দিল এনআইএ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে প্রাণঘাতী জঙ্গি হামলার প্রায় ৮ মাস পর জাতীয় তদন্তকারী সংস্থা (NIA) এই মামলায় ৫ অভিযুক্ত এবং দু’টি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে। চার্জশিটে স্পষ্টত উল্লেখ করা হয়েছে যে, এই হামলার মূল চক্রী ছিল পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা (LeT)-র শীর্ষ কমান্ডার সাজিদ জাট (Sajid Jatt)। গত ২২ এপ্রিলের ওই নারকীয় হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। ১,৫৯৭ পাতার এই বিশাল চার্জশিটে হামলার মূল ষড়যন্ত্র, অভিযুক্তদের ভূমিকা এবং সহায়ক প্রমাণ বিশদভাবে তুলে ধরা হয়েছে।

চার্জশিটে সাজিদ ছাড়াও আরও চার অভিযুক্তের নাম রয়েছে। এদের মধ্যে তিন পাকিস্তানি জঙ্গি— সুলেমান শাহ, হাবিব তাহির ওরফে জিবরান এবং হামজা আফগানি— যারা শ্রীনগরের কাছে জুলাই মাসে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছিল, তাদের নামও রয়েছে।

এছাড়া, পারভেজ আহমেদ এবং বশির আহমেদ নামে আরও দু’জন স্থানীয় বাসিন্দাকে অভিযুক্ত করা হয়েছে, যাদের এনআইএ ২২ জুন গ্রেপ্তার করেছিল। তাদের বিরুদ্ধে ওই ৩ জঙ্গিকে আশ্রয় দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

এনআইএ চার্জশিটে LeT এবং তার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (TRF)-এর নাম উল্লেখ করেছে। অভিযুক্ত জঙ্গি সংগঠন ও ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩, অস্ত্র আইন, ১৯৫৯ এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (UAPA), ১৯৬৭-এর প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে।এর পাশাপাশি এনআইএ এই অভিযুক্তদের বিরুদ্ধে ‘ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ করার ধারাও আরোপ করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *