Odisha Tobacco Ban | ওডিশা যাচ্ছেন? জেনে রাখুন এই নতুন নিয়ম, নইলে বিপদে পড়তে পারেন

Odisha Tobacco Ban | ওডিশা যাচ্ছেন? জেনে রাখুন এই নতুন নিয়ম, নইলে বিপদে পড়তে পারেন

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যের মানুষকে মারণ রোগ ক্যানসারের (Oral Most cancers) হাত থেকে বাঁচাতে এবার কঠোর অবস্থান নিল ওডিশা সরকার (Odisha Tobacco Ban)। সুপ্রিম কোর্টের (Supreme Courtroom) নির্দেশিকা এবং জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে রাজ্যজুড়ে সমস্ত ধরণের তামাক ও নিকোটিনযুক্ত দ্রব্যের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হলো। গুটখা, পান মশলা, জর্দা বা খৈনি— আর কিছুই প্রকাশ্যে বিক্রি বা উৎপাদন করা যাবে না ওড়িশায়।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিঙ্গ জানিয়েছেন, ওডিশার পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। একটি সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, জাতীয় গড়ের তুলনায় ওডিশায় তামাকজাত গুটখা সেবনকারী মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ। এই অত্যধিক তামাক সেবনের ফলে রাজ্যে মুখগহ্বর ও গলার ক্যানসারে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এই পরিসংখ্যানকে ‘বিপজ্জনক’ আখ্যা দিয়ে মন্ত্রী জানিয়েছেন, শুধুমাত্র আইন পাস করেই হাত গুটিয়ে বসে থাকবে না সরকার। এই নিষেধাজ্ঞা কার্যকর করতে এবার মাঠে নামছে প্রশাসন।

সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, জনস্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এই পণ্যগুলির উৎপাদন, বিক্রি এবং ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে। বিশেষ করে সর্বসাধারণের ব্যবহারের স্থান বা পাবলিক প্লেসে গুটখা খাওয়া রুখতে গঠন করা হচ্ছে ‘স্পেশাল স্কোয়াড’। এই বিশেষ দল রাজ্যের বিভিন্ন প্রান্তে আচমকা অভিযান চালাবে এবং নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেবে।

স্বাস্থ্যমন্ত্রীর কথায়, “সরকারের লক্ষ্য একটি ক্যানসার মুক্ত এবং সুস্থ ওডিশা গড়ে তোলা।” তিনি রাজ্যের সমস্ত নাগরিককে এই মহৎ উদ্যোগে শামিল হওয়ার এবং তামাক বর্জনের আহ্বান জানিয়েছেন। প্রশাসনের আশা, এই কঠোর পদক্ষেপের ফলে আগামী দিনে রাজ্যে ক্যানসার আক্রান্তের গ্রাফ নিম্নমুখী হবে। ওড়িশার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক ও সমাজকর্মীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *