OBC জট কাটায় আগামী মাসেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, দিনঘোষণা বোর্ডের

OBC জট কাটায় আগামী মাসেই রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, দিনঘোষণা বোর্ডের

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেটেছে ওবিসি জট। তিনমাসেরও বেশি সময় পর এবার প্রকাশিত হতে চলেছে চলতি বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল। আগামী ৭ আগস্ট ফল প্রকাশ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তা জানালেন বোর্ডের শীর্ষ অধিকর্তা। চলতি বছর গত ২৭ এপ্রিল রাজ্যের ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি কলেজগুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা হয়েছিল। তিনমাস কেটে গেলেও ফলপ্রকাশ না হওয়ায় হতাশ হয়ে পড়েন পরীক্ষার্থীরা। কেউ কেউ অপেক্ষা না করে অন্যত্র ভর্তিও হয়েছেন। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে সংরক্ষণ সংক্রান্ত জট কেটে যাওয়ায় দ্রুত ফলপ্রকাশে তৎপর হয় বোর্ড। এদিন ঘোষণা করা হল, আগামী ৭ আগস্ট ফলাফল প্রকাশিত হবে।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *