NJP Station | প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনকে

NJP Station | প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনকে

খেলাধুলা/SPORTS
Spread the love


শিলিগুড়ি: সামনেই ২৬ জানুয়ারি। নাশকতা রুখতে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাড়ছে নিরাপত্তা। আর এই গুরুত্বপূর্ণ রেল স্টেশনে নিরাপত্তা সুনিশ্চিত করতে রেলের পদস্ত কর্তাদের নিয়ে বুধবার বৈঠক করলেন আরপিএফ ও জিআরপির কর্তারা।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের অধীন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন নিউ জলপাইগুড়ি। অসম সহ উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্য থেকে ধরা পড়েছে একের পর এক জঙ্গী। সেই কারণে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দীবসের আগে রেল স্টেশনগুলিতে নিরাপত্তার কোনও ফাঁকফোকর রাখতে চায় না রেলদপ্তর। সেই কথা মাথায় রেখে বুধবার একটি বৈঠক হয় নিউ জলপাইগুড়ি স্টেশনে। এদিনের বৈঠকে ডাকা হয়েছিল জিআরপি, আরপিএফ সহ রেলের পদস্থ কর্তারা। বৈঠক শেষে রেলের এক আধিকারিক জানান, ২৬ জানুয়ারির আগে নিউ জলপাইগুড়ি স্টেশনের নিরাপত্তা ও যাত্রী সুরক্ষা সুনিশ্চিত করতেই এদিনের এই বৈঠক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *