উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গ্যাংটক থেকে শিলিগুড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রী বোঝাই গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যাওয়ায় মৃত্যু হল ২ যাত্রীর। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় গ্যাংটক থেকে যাত্রী বোঝাই করে শিলিগুড়ি ফিরছিল গাড়িটি। চালক সহ গাড়িতে ছিলেন ১০ জন যাত্রী। ১০ নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময় বিরিকদারায় পাহাড়ি পথে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ জনের। বাকি ৮ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে রম্ভি হাসপাতালে। হতাহতদের নাম জানা যায়নি।
