উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতবর্ষে নতুন বছরকে (New 12 months 2026 ) স্বাগত জানাতে এখনও বেশ কয়েক ঘন্টা বাকি। কিন্তু পৃথিবীতে এমন অনেক দেশই আছে যেখানে ইতিমধ্যেই নতুন বছরের পথচলা শুরু হয়ে গেছে। ভারতীয় সময় অনুযায়ী সবার আগে নতুন বছরকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশ কিরিবাটির ‘কিরিতিমতি দ্বীপ’ (Kiritimati Island)। এই দ্বীপটি ক্রিসমাস আইল্যান্ড নামেও পরিচিত। ভারতীয় সময় ঠিক দুপুর ৩:৩০ মিনিটে এখানে নতুন বছরের সূচনা হয়।
বড় দেশগুলোর মধ্যে প্রতি বছরের মতো ঠিক তার পরেই নতুন বছরকে স্বাগত জানায় নিউজিল্যান্ড। অকল্যান্ডের আইকনিক স্কাই টাওয়ারকে (Sky Tower) কেন্দ্র করে এক বর্ণাঢ্য আতশবাজির প্রদর্শনীর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই দ্বীপরাষ্ট্রে। ভারতীয় সময় তখন ঠিক বিকেল সাড়ে চারটে। স্কাই টাওয়ারে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার স্থানীয় বাসিন্দা ও পর্যটক। প্রায় ২৪০ মিটার (৭৮৭ ফুট) উঁচু এই টাওয়ারের একাধিক ফ্লোর থেকে আতশবাজি পোড়ানো হয়। যার জেরে রাতের আকাশ এক মায়াবী আলোয় ভরে ওঠে। তবে কিরিবাটি বা নিউজিল্যান্ড নয়। ভারতীয় সময় অনুযায়ী ৩১ ডিসেম্বর সন্ধে সাড়ে ছ’টার সময় নববর্ষ উদযাপন করেছে অস্ট্রেলিয়াও।
ভারতীয় সময়ে কখন কোন দেশে বর্ষবরণ? দেখে নিন নিচের তালিকায়।
- কিরিবাটি: ৩১ ডিসেম্বর, দুপুর ৩:৩০ মি
- নিউজিল্যান্ড: ৩১ ডিসেম্বর, বিকেল ৪:৩০ মি.
- অস্ট্রেলিয়া (পূর্ব উপকূল): ৩১ ডিসেম্বর, সন্ধ্যা ৬:৩০ মি.
- জাপান, দক্ষিণ ও উত্তর কোরিয়া: ৩১ ডিসেম্বর, রাত ৮:৩০ মি.
- চিন, হংকং ও তাইওয়ান: ৩১ ডিসেম্বর, রাত ৯:৩০ মি.
- থাইল্যান্ড: ৩১ ডিসেম্বর, রাত ১০:৩০ মি.
- ভারত ও শ্রীলঙ্কা: ৩১ ডিসেম্বর, রাত ১২:০০ মি. (মধ্যরাত)
- রাশিয়া (মস্কো): ১ জানুয়ারি, ভোর ২:৩০ মি.
- জার্মানি, ফ্রান্স, ইতালি: ১ জানুয়ারি, ভোর ৪:৩০ মি.
- যুক্তরাজ্য (UK): ১ জানুয়ারি, ভোর ৫:৩০ মি.
- আমেরিকা (নিউ ইয়র্ক/পূর্ব উপকূল): ১ জানুয়ারি, সকাল ১০:৩০ মি.
