Narendra Modi | ‘গণতন্ত্রের জয়, ভয়ের পরাজয়’, ফলতার ‘ঐতিহাসিক’ জয়ে শুভেচ্ছা বার্তা মোদির

Narendra Modi | ‘গণতন্ত্রের জয়, ভয়ের পরাজয়’, ফলতার ‘ঐতিহাসিক’ জয়ে শুভেচ্ছা বার্তা মোদির

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে ফের বড় অদলবদল। ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফলাফলকে ‘গণতন্ত্রের জয়’ হিসেবে উল্লেখ করে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার ফলতায় বিজেপি (BJP) প্রার্থী দেবাংশু পাণ্ডার রেকর্ড ব্যবধানে জয়ের পরই সমাজমাধ্যমে এক আবেগঘন বার্তায় মোদি দাবি করেন, এই ফলাফল বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অটল আস্থারই প্রতিফলন।

প্রধানমন্ত্রী তাঁর বার্তায় স্পষ্ট করেছেন যে, এই জয় কেবল একটি আসনের নয়, বরং পশ্চিমবঙ্গের মানুষের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। মোদি লিখেছেন, “ফলতার জনগণ রায় দিয়েছে! গণতন্ত্রের জয় হয়েছে এবং ভয় দেখানোর রাজনীতির পরাজয় ঘটেছে। ফলতায় রেকর্ড ব্যবধানে জয়ী হওয়ার জন্য শ্রী দেবাংশু পাণ্ডা জি-কে অভিনন্দন। এটি বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অটল আস্থারই প্রতিফলন। মানুষ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অসাধারণ কাজ দেখতে পাচ্ছেন এবং সেই কারণেই আমাদের আরও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন। পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত বিজেপি কার্যকর্তাদের তাঁদের অসামান্য কাজের জন্য আমার অভিনন্দন। আগামী দিনেও আমরা পশ্চিমবঙ্গের অগ্রগতির জন্য কাজ করে যাব।”

পশ্চিমবঙ্গের বর্তমান শাসনব্যবস্থা ও উন্নয়নমূলক কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “জনগণ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অসাধারণ কাজ দেখতে পাচ্ছেন এবং সেই কারণেই আমাদের আরও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন।” তৃণমূলের সমালোচনা না করেও ‘ভয়ের রাজনীতি’র অবসান ঘটার কথা উল্লেখ করে মোদি কার্যত শাসকদলের ঘরোয়া রাজনীতিকেই নিশানা করেছেন বলে মনে করছেন অনেকে।

শুধু বিজয়ীকে নয়, সারা রাজ্যে বিজেপির কর্মীদের কঠোর পরিশ্রমকেও স্বীকৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের পর ফলতার এই ফলাফল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির প্রভাব যে দ্রুত হারে বাড়ছে, তারই বার্তা বহন করছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *