Nagrakata | ‘২৪ ঘণ্টার মধ্যে বন্যা দুর্গতদের সাহায্য করতে হবে’, নাগরাকাটায় চরম হুঁশিয়ারি সিপিএমের

Nagrakata | ‘২৪ ঘণ্টার মধ্যে বন্যা দুর্গতদের সাহায্য করতে হবে’, নাগরাকাটায় চরম হুঁশিয়ারি সিপিএমের

শিক্ষা
Spread the love


নাগরাকাটা: বন্যা বিধ্বস্ত বামনডাঙ্গা-টন্ডু চা বাগানের (Nagrakata) ক্ষতিগ্রস্তদের দ্রুত বাড়ি তৈরির ব্যবস্থা, টানাটানি সেতুর পাড়ে গাঠিয়া নদীতে স্থায়ী পাকা বাঁধ তৈরি সহ একগুচ্ছ দাবিতে বিডিও অফিসে স্মারকলিপি দিতে এসে পুলিশের সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়লেন সিপিএম (CPM) নেতারা।

সোমবার বিকেলে মিছিল করে বিডিও অফিসের সামনে আসে সিপিএম নেতারা। ভেতরে তখন ভার্চুয়াল সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। পুলিশ (Police) গেটের বাইরে ব্যারিকেড করে সিপিএমের মিছিল আটকে দেয়।  সে সময় দলের জেলা সম্পাদক পীষূষ মিশ্র সহ আরও একাধিক নেতাদের সঙ্গে নাগরাকাটা থানার আইসি কৌশিক কর্মকারের সঙ্গে তর্কাতর্কি বেধে যায়। সিপিএমের দাবি বিডিওকে আগাম জানিয়েই তাঁরা এদিন মিছিল শুরু করেন। পুলিশের বক্তব্য ছিল তাঁদেরকে এ ব্যাপারে সিপিএম কিছু জানায়নি। পরে অবশ্য বিডিও অফিসের এক আধিকারিক এসে স্মারকলিপি গ্রহণ করলে পরিস্থিতি শান্ত হয়। পরে সিপিএমের পক্ষ থেকে সুলকামোড়ে একটি পথ সভার আয়োজন করা হয়।

দলের জেলা সম্পাদক বলেন, ‘এখনও বন্যা দুর্গতদের ঘরের ব্যবস্থা করা হয়নি। নেই পানীয় জল। বারবার বলার পরেও প্রশাসনের কোনও হেলদোল নেই। ২৪ ঘন্টার মধ্যে দুর্গতরা সহযোগিতা না পেলে আন্দোলন কাকে বলে তা দেখিয়ে দেব। পুলিশ প্রশাসন তখন বাঁধা দিতে এলে বিপদে পড়বে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *