Nagrakata | নাগরাকাটায় বুনো শুয়োরের ত্রাস! ৩ দিনে আক্রান্ত ৫, জিতি চা বাগানে জখম আরও এক শ্রমিক

Nagrakata | নাগরাকাটায় বুনো শুয়োরের ত্রাস! ৩ দিনে আক্রান্ত ৫, জিতি চা বাগানে জখম আরও এক শ্রমিক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


নাগরাকাটা: বুনো শুয়োরের হামলা থামার নাম নেই নাগরাকাটায় (Nagrakata)। মঙ্গলবার দুপুরে জিতি চা বাগানে কাজ করার সময় বুনো শুয়োরের অতর্কিত আক্রমণে (Wild Boar Assault) গুরুতর জখম হলেন সংগ্রাম লোহরা নামে এক চা শ্রমিক। এই নিয়ে গত তিন দিনে নাগরাকাটা ব্লকে বুনো শুয়োরের হামলায় ৫ জন আহত হলেন এবং মৃত্যু হয়েছে ১ জনের।

স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে জিতি চা বাগানের (Jiti Tea Backyard) ১৭ নম্বর সেকশনে চা পাতা তোলার কাজ করছিলেন মেটেলির নাগেশ্বরী চা বাগানের বাসিন্দা সংগ্রাম লোহরা। সেই সময় চা গাছের ঝোপের আড়ালে লুকিয়ে থাকা একটি বুনো শুয়োর আচমকা তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। বুনোটি সংগ্রামের পায়ের উপরের অংশে ধারালো দাঁত বসিয়ে দেয়। আক্রান্ত অবস্থায় মাটিতে শুয়েই সংগ্রাম শুয়োরটিকে লাথি মারতে শুরু করলে সেটি পালিয়ে যায়। পরে অন্য শ্রমিকরা তাঁকে উদ্ধার করে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।

এর আগে সোমবার দুপুরে বামনডাঙ্গা চা বাগানে একপাল বুনো শুয়োরের সামনে পড়ে স্কুটি থেকে ছিটকে জখম হন লালবচন ওরাওঁ ও সুশন্তি লোহার নামে এক দম্পতি। তারও আগে গত রবিবার রাতে একই রাস্তায় বাইক থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বামনডাঙ্গার বাসিন্দা সিধু মাংকিমুন্ডার। সেই ঘটনায় আহত হন কৃষ্ণা লোহার ও অজয় মাংকিমুন্ডা নামে দুই তরুণ। উল্লেখ্য, ডায়না ও গরুমারার জঙ্গল লাগোয়া এই এলাকায় হাতি, চিতাবাঘ ও বাইসনের পাশাপাশি বুনো শুয়োরের উপদ্রব নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কার্যত প্রাণ হাতে করে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *