Mysterious Toto Restoration | প্রাক্তন প্রধানের পুকুরে লুকানো আস্ত দুই টোটো! শোরগোল মেখলিগঞ্জের ভোটবাড়িতে

Mysterious Toto Restoration | প্রাক্তন প্রধানের পুকুরে লুকানো আস্ত দুই টোটো! শোরগোল মেখলিগঞ্জের ভোটবাড়িতে

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


মেখলিগঞ্জ: মেখলিগঞ্জের ভোটবাড়ি এলাকায় এক প্রাক্তন পঞ্চায়েত প্রধানের পুকুর থেকে রহস্যজনকভাবে দুটি টোটো উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Mysterious Toto Restoration)। সোমবার সকালে ভোটবাড়ির প্রাক্তন প্রধান মৃত্যুঞ্জয় সিংহ সরকারের পুকুরে জলের তলায় ওই টোটো দুটির হদিশ মেলে। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ভিড় জমান স্থানীয় বাসিন্দারা।

প্রাক্তন প্রধান মৃত্যুঞ্জয় সিংহ সরকার জানান, বেশ কিছুদিন ধরেই পুকুরের জলে কিছু একটা ভাসতে দেখা যাচ্ছিল। দূর থেকে দেখে মনে হয়েছিল কেউ হয়তো প্লাস্টিক বা ত্রিপল জাতীয় কিছু ফেলেছে। আজ সকালে এক ব্যক্তি সেই প্লাস্টিকটি সরাতে পুকুরে নামলে তিনি বুঝতে পারেন যে সেটি কোনও প্লাস্টিক নয়, বরং টোটোর ওপরের ছাউনি। ভালো করে খতিয়ে দেখতে গিয়ে দেখা যায়, পুকুরের জলের তলায় আস্ত একটি টোটো ডুবে রয়েছে। কিছুক্ষণ তল্লাশি চালালে ঠিক তার পাশেই আরও একটি টোটোর হদিশ মেলে।

খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় মেখলিগঞ্জ থানার পুলিশ। প্রাক্তন প্রধানের অনুমান, কেউ বা কারা বেশ কিছুদিন আগে টোটো দুটিকে কৌশলে পুকুরের জলে ডুবিয়ে রেখে পালিয়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, টোটো দুটি কি চুরি করা হয়েছিল? কোনও অপরাধমূলক কাজের পর প্রমাণ লোপাট করতেই কি জলের তলায় লুকিয়ে রাখা হয়েছিল এগুলি?

মেখলিগঞ্জ থানার পুলিশ বর্তমানে ক্রেন বা স্থানীয়দের সহযোগিতায় টোটো দুটি জল থেকে তোলার চেষ্টা চালাচ্ছে। টোটোর নম্বর প্লেট বা ইঞ্জিন নম্বর খতিয়ে দেখে মালিকের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় বড় কোনও চোরচক্র জড়িত থাকতে পারে বলে প্রাথমিক ধারণা পুলিশের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *