Moloy Ghatak | কোচবিহারে রাজ্য বিমা চিকিৎসালয়ের ভার্চুয়ালি উদ্বোধন মলয় ঘটকের, ফুলবাড়ি ইএসআই হাসপাতাল নিয়ে কেন্দ্র-রাজ্য চরম সংঘাত

Moloy Ghatak | কোচবিহারে রাজ্য বিমা চিকিৎসালয়ের ভার্চুয়ালি উদ্বোধন মলয় ঘটকের, ফুলবাড়ি ইএসআই হাসপাতাল নিয়ে কেন্দ্র-রাজ্য চরম সংঘাত

শিক্ষা
Spread the love


সাগর বাগচী, শিলিগুড়ি: কোচবিহারে নির্মিত রাজ্য বিমা চিকিৎসালয়ের উদ্বোধন করলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)। বৃহস্পতিবার শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরে শ্রমিক ভবনে আয়োজিত অনুষ্ঠান মঞ্চ থেকে ভার্চুয়ালি চিকিৎসালয়টির উদ্বোধন করেন তিনি। অন্যদিকে, ফুলবাড়িতে নির্মিত কেন্দ্রীয় শ্রমমন্ত্রকের ইএসআই হাসপাতাল চালুর বিষয়টি নিয়ে এদিন কেন্দ্রকে তোপ দাগেন মলয় ঘটক। তৈরি হওয়ার পরও কেন্দ্রীয় সরকার কেন ইএসআই (ESI) হাসপাতালটি চালুর দায়িত্ব রাজ্যের হাতে তুলে দিচ্ছে না, সেই নিয়ে মলয় প্রশ্ন তোলেন।

কোচবিহারে তৈরি রাজ্য বিমা চিকিৎসালয় থেকে চা শ্রমিকরা চিকিৎসা পরিষেবা পাবেন। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, অতিরিক্ত লেবার কমিশনার পার্থ বিশ্বাস প্রমুখ। মলয় ঘটক বলেন, ‘কেন্দ্র চা বাগানের শ্রমিকদের ইএসআই-এর অন্তর্ভুক্ত করেনি। রাজ্যের মধ্যে ফুলবাড়ি ও হলদিয়াতে ইএসআই হাসপাতাল তৈরি হয়ে পড়ে রয়েছে। দুই বছর আগে কেন্দ্র আমাদের কাছে জানতে চেয়েছিল, আমরা সেগুলি চালাতে রাজি কি না। আমরা রাজি আছি বলে জানিয়েছিলাম। কিন্তু পরে নানা অজুহাতে সেই হাসপাতাল আমাদের হাতে তুলে দেওয়া হয়নি।’ মলয়ের সংযোজন, ‘এই হাসপাতাল দুটি আমরা পেয়ে গেলে দুই বছর আগে থেকে বহু কর্মচারীকে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে পারতাম। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের হাতে এই হাসপাতাল তুলে দেওয়া হয়নি। ভোটের পর হয়তো এই হাসপাতাল চালু হবে।’

ফুলবাড়ির ইএসআই হাসপাতালে সমস্ত পরিকাঠামো তৈরি হয়ে গিয়েছে। তারপরও বিভিন্ন সামগ্রী অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি নিয়ে জলপাইগুড়ির বিজেপির সাংসদ ডাঃ জয়ন্ত রায় বলেন, ‘রাজ্য সরকার নিজেদের হাসপাতাল, মেডিকেল কলেজগুলি ঠিক করে চালাতে পারছে না। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল পরিস্থিতি। সেই কারণে রাজ্যের হাতে ইএসআই হাসপাতাল তুলে দেওয়া হয়নি। নির্বাচনে জিতে আমাদের সরকার নতুন ইএসআই হাসপাতাল পরিচালনা করবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *