Mohammad Pakpour | মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত আইআরজিসি প্রধান মহম্মদ পাকপুর? ‘নিরাপদ আশ্রয়ে’ খামেনেই!

Mohammad Pakpour | মার্কিন-ইজরায়েলি হামলায় নিহত আইআরজিসি প্রধান মহম্মদ পাকপুর? ‘নিরাপদ আশ্রয়ে’ খামেনেই!

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ মধ্যপ্রাচ্যের সমীকরণ কি আমূল বদলে যেতে চলেছে? শনিবার ইজরায়েল ও আমেরিকার যৌথ বিমান হামলায় ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (IRGC)-এর প্রধান মহম্মদ পাকপুর (Mohammad Pakpour) নিহত হয়েছেন বলে দাবি করেছে এক ইজরায়েলি সংবাদমাধ্যম। যদিও তেহরান এখনও এই খবরের আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি, তবে এই ঘটনায় গোটা ইরান জুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

২৬০ দিনের মাথায় পতন?
হোসেন সালামির মৃত্যুর পর গত ২০২৫ সালের জুন মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই মহম্মদ পাকপুরকে আইআরজিসি-র প্রধান হিসেবে নিযুক্ত করেছিলেন। মেজর জেনারেল পদমর্যাদার এই সেনাকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছিল আইআরজিসি-র অভ্যন্তরীণ সংহতি এবং সামরিক শক্তি বাড়িয়ে তুলতে। গত মাসেই পাকপুর হুঙ্কার দিয়েছিলেন, তাঁর দেশের সেনা “ট্রিগারে আঙুল রেখে” যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। কিন্তু নিয়োগের মাত্র ২৬০ দিনের মাথায় তাঁর এই মৃত্যু সংবাদ ইরানের সামরিক শক্তির ভিত নাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুড়ঙ্গে সর্বোচ্চ নেতা!
শনিবার সকাল থেকেই তেহরানে মুহুর্মুহু বিস্ফোরণ শুরু হয়। সূত্রের খবর অনুযায়ী, খোদ খামেনেই-এর দপ্তরের কাছেও আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। পরিস্থিতি বেগতিক বুঝে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলি খামেনেইকে তেহরান থেকে সরিয়ে কোনো এক অজ্ঞাত ও সুরক্ষিত গোপন আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই নাকি জনসমক্ষে দেখা যায়নি তাঁকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *