Migrant Employee Killed | বাংলায় কথা বলাই ‘অপরাধ’! পুনেতে খুন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, গর্জে উঠলেন মমতা

Migrant Employee Killed | বাংলায় কথা বলাই ‘অপরাধ’! পুনেতে খুন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, গর্জে উঠলেন মমতা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে ফের প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের এক ভূমিপুত্র। এবার ঘটনাস্থল মহারাষ্ট্রের পুনে (Migrant Employee Killed)। নিহতের নাম সুখেন মাহাতো, বাড়ি পুরুলিয়ার বান্দোয়ানে। অভিযোগের আঙুল উঠেছে চরম বিদ্বেষের দিকে। তৃণমূলের দাবি, কেবল বাংলায় কথা বলার অপরাধেই নির্মমভাবে কুপিয়ে খুন করা হয়েছে এই পরিযায়ী শ্রমিককে।

এই পৈশাচিক ঘটনার খবর প্রকাশ্যে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি জানান, এই বর্বরোচিত হত্যাকাণ্ডে তিনি মর্মাহত এবং ব্যথিত। তাঁর কথায়, ‘এক তরুণকে তাঁর ভাষা, পরিচয় এবং তাঁর শিকড়ের জন্য অত্যাচার করে হত্যা করা হল। এটি একটি ঘৃণ্য অপরাধ।’ তিনি অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মহারাষ্ট্র সরকারের কাছে।

স্থানীয় সূত্রে খবর, সুখেনই ছিলেন তাঁর পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। পুনেতে (Pune) কাজ করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে তাঁর মুখে কোপানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পুরুলিয়ার বান্দোয়ানে। ইতিমদেই তৃণমূলের স্থানীয় নেতৃত্ব শোকাতুর পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, গত মাসেই মহারাষ্ট্রে এক রাজমিস্ত্রিকে একইভাবে ভাষা-বিদ্বেষের কারণে খুনের অভিযোগ উঠেছিল। বিজেপিশাসিত রাজ্যগুলিতে বারবার বাংলার শ্রমিকদের ওপর এই ধরনের আক্রমণে উদ্বিগ্ন নবান্ন। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন, ন্যায়বিচার নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সব রকম পদক্ষেপ করবে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এই মৃত্যু কি নিছকই অপরাধ, নাকি গভীর কোনও জাতিগত বিদ্বেষের ফল— তা নিয়ে দানা বাঁধছে বিতর্ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *